খেলা

টি টোয়েন্টিতে টানা পাঁচ হার বাংলাদেশের

  • 2:05 pm - May 31, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার

মেলবোর্ন ৩১ মে-এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারলো বাংলাদেশ।

এ ম্যাচ হারার সঙ্গে সঙ্গে সিরিজও খোয়ালো লিটন দাসের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২০১ রান করে পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৯ ওভারের খেলা শেষে ১৪৪ রানে। এতে ৫৭ রানের জয় পায় পাকিস্তান। স্বাগতিকদের বিশাল রানের জবাবে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪৪ রান করে বাংলাদেশ।

এরপর ইমন আউট হয়ে যাওয়ার পর (৭ বলে ৮) ব্যাটিংয়ে ধস নামে সফরকারীদের। দ্রুত উইকেট থেকে বিদায় নেন তানজিদ হাসান তামিম (১৯ বলে ৩৩), লিটন দাস (৯ বলে ৬), তাওহীদ হৃদয় ((৫ বলে ৫), জাকির আলী অনিক (১ বলে ০) ও শামীম হোসেন (৯ বলে ৭)।

অষ্টম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব ২৫ বলে ৩৩ রানের জুটি গড়েন। এই জুটিতে দলীয় সংগ্রহ ১০০ পার করে বাংলাদেশ। এরপর নবম উইকেটে ২৯ বলে ৩৪ রানের জুটি গড়েন হাছান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। অবশেষে এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au