খেলা

ইনজুরিতে পড়ে পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন শরিফুল,শ্রীলংকা সফর নিয়েও শঙ্কা

  • 4:43 am - June 01, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার

মেলবোর্ন, ১ জুন-

বাংলাদেশের পাকিস্তান সফরে সিরিজ হাতছাড়া হয়ে গেছে আগেই। প্রথম দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোই এখন সফরকারীদের একমাত্র লক্ষ্য।তবে সেই কঠিন চ্যালেঞ্জের ম্যাচে দলে থাকছেন না বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

দ্বিতীয় ম্যাচে বল করার সময় চোট পেয়েছেন তিনি।ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে গিয়ে কুঁচকিতে টান অনুভব করেন। কিছুক্ষণ বিরতি দিয়ে আবার বল হাতে নিলেও তখনই বুঝতে পারেন, আর বোলিং চালিয়ে যাওয়া সম্ভব নয়।মাত্র তিন বল করেই মাঠ ছাড়েন ফিজিওর সহায়তায়।

দলীয় সূত্র জানিয়েছে, লাহোরেই শরিফুলের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

এখনও রিপোর্ট হাতে না পেলেও প্রাথমিকভাবে চোটের মাত্রা বিবেচনায় তাকে আর মাঠে নামানো সম্ভব নয় বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ, পাকিস্তান সফরে আর মাঠে নামা হচ্ছে না এই পেসারের।

এছাড়াও শ্রীলঙ্কা সফর নিয়েও দেখা দিয়েছে শঙ্কা,

শরিফুলের চোট কতোটা গুরুতর, সেটা নির্ভর করবে মেডিকেল রিপোর্টের উপর। তবে দল ইতোমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে, কারণ আগামী মাসেই রয়েছে শ্রীলঙ্কা সফর। চোট দীর্ঘমেয়াদী হলে সেই সফরেও অনিশ্চিত হয়ে পড়তে পারেন শরিফুল।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au