খেলা

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে নিয়ে বেশ আত্নবিশ্বাসী বাংলাদেশ-রহমত মিয়া

  • 4:52 am - June 01, 2025
  • পঠিত হয়েছে:৫৯ বার

মেলবোর্ন, ১ জুন

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের সামনে এখন সিঙ্গাপুর। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের পর ১০ জুনের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করেছে লাল-সবুজ শিবির।সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।

আবহাওয়ার বৈরিতার কারণে ঢাকা জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত অনুশীলন বাতিল করে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম দিনের অনুশীলন করলো বাংলাদেশ ফুটবল দল। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়া জানালেন প্রস্তুতি, প্রত্যাশা আর মানসিকতার কথা।

রহমতের ভাষায়, “এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে। ওটা পেছনের গল্প।এখন সামনে পাঁচটি ম্যাচ। সমর্থকদের প্রত্যাশা অনেক বেড়েছে, সেটি আমরা জানি।তাই প্রত্যেকেই চেষ্টা করছে নিজের অবস্থান থেকে আরও উন্নতি করার। ”

দলের প্রস্তুতি এবং প্রতিপক্ষ বিশ্লেষণের বিষয়েও বিস্তারিত জানালেন এই ডিফেন্ডার, “আজকের অনুশীলনেই সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনা হয়েছে। তাদের শক্তি-দুর্বলতা নিয়ে কোচিং স্টাফ বিশ্লেষণ করেছে। আমরা সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করছি। ”

অনুশীলনের স্থান পরিবর্তন কিছুটা অপ্রত্যাশিত হলেও দলের মনোযোগে কোনো ঘাটতি নেই বলেই জানান রহমত, “আমরা জানতাম অনুশীলন হবে জাতীয় স্টেডিয়ামে। কিন্তু আবহাওয়ার কারণে পরিবর্তন করতে হয়েছে। যেহেতু আন্তর্জাতিক ফুটবলে এমন চ্যালেঞ্জ আসবেই, আমরা মানিয়ে নিচ্ছি। ”

 

প্রবাসী ফুটবলারদের দলে যোগ দেওয়া প্রসঙ্গে রহমতের বক্তব্য, “হামজা আমাদের সঙ্গে আছে, সামিত সোমও আসছে—এটা দলের জন্য ভালো। এতে দলের ভেতরে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি স্থানীয় খেলোয়াড়রাও অনুপ্রাণিত হচ্ছে। ”

চাপ আর প্রত্যাশার ভারকে ইতিবাচকভাবে নিচ্ছেন রহমত মিয়া। তিনি বলেন “প্রত্যাশা সবসময়ই থাকবে। সেটা পূরণ না হলে হতাশা আসতে পারে, কিন্তু ভালো খেললে সমর্থন আরও বাড়ে। আমরা ভয় না পেয়ে আশার দিকেই তাকাই। কাজ করে যাচ্ছি, বাকিটা সময় বলবে। ”

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au