খেলা

বিসিবির নতুন সভাপতি বুলবুলকে আশরাফুলের খোলা চিঠি

  • 5:00 am - June 01, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার

মেলবোর্ন, ১ জুন

আমিনুল বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন। আশরাফুল সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বছর ৬১ দিনে। 

বুলবুল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। আশরাফুল কোচিংয়ে যুক্ত। সদ্য বিসিবি প্রেসিডেন্ট হওয়া বুলবুলের থেকে আশরাফুলের প্রত্যাশা অনেক উঁচুতে। 

খোলা চিঠিতে সেই কথার ঝাঁপি খুলে দিয়েছেন তিনি,একজন দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। আরেকজন ক্রিকেট বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। বলা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ আশরাফুলের কথা।“শুভকামনা ও শ্রদ্ধা প্রিয় বুলবুল ভাইকে।”“বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনি নির্বাচিত হওয়া আমার জন্য এক অসীম আনন্দের ও গর্বের বিষয়। আপনিই আমাদের দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, একজন সত্যিকারের ক্রিকেট আইকন, যাঁর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট এক নতুন পথচলার সূচনা করেছিল।”

“আপনার হাত ধরে আমি কোচিংয়ে এসেছি, আপনাকে পেয়েছি দুঃসময়ে, আর প্রতিটি মুহূর্তে আপনার অনুপ্রেরণাই আমাকে সাহস জুগিয়েছেন । শুধু বাংলাদেশের মাটিতে নয়, জাপান-চায়নার মত আন্তর্জাতিক পরিসরে ক্রিকেট ছড়িয়ে দেওয়াতেও আপনার অবদান অনন্য।”

“আজ যখন আপনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ পদে, তখন বিশ্বাস করি — এই ভঙ্গুর সময়ে আপনার অভিজ্ঞতা, দূরদর্শিতা ও ভালোবাসা থেকেই বাংলাদেশ ক্রিকেট আবারও ঘুরে দাঁড়াবে।”

“আমাদের একসাথে খেলার দিনগুলোতে যেই আবেগ, উচ্ছ্বাস আর স্বপ্ন দেখেছিলাম — এখন সময় সেই স্বপ্নগুলো বাস্তব করার। দেশের প্রতিটি তরুণ যেন আবার ক্রিকেটে নিজের ভবিষ্যৎ দেখতে পায়, সেটাই হোক আমাদের লক্ষ্য।”

প্রিয় বুলবুল ভাই, আপনার নতুন যাত্রায় রইলো নিরন্তর ভালোবাসা, দোয়া ও অগাধ সম্মান। বাংলাদেশ ক্রিকেট আবারও জেগে উঠুক, আপনার নেতৃত্বে।”

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au