খেলা

খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের সাথে সম্পর্ক মধুর রাখতে চায় পাকিস্তান

  • 6:08 am - June 02, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার

মেলবোর্ন ২ জুন

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে পাকিস্তানে। সেখানেই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির উদ্যোগে লাহোরের গভর্নর হাউসে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয় বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং ম্যাচ অফিসিয়ালদের সম্মানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সেখানে তিনি দুই দেশের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ দল তাদের দেশের প্রতিনিধি হয়ে পাকিস্তানে এসেছে, এটি সম্মানজনক।

’ তিনি উল্লেখ করেন, খেলাধুলা দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে এবং সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একাত্তরের প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট বলেন, ‘আমি সেই প্রজন্মের মানুষ, যারা বিচ্ছেদের সাক্ষী।

আজকের প্রজন্ম হয়তো সেই যন্ত্রণা পুরোপুরি বুঝবে না। কিন্তু আমি জানি, বাঙালিরা এই অঞ্চলের অন্যতম সমৃদ্ধ ও গর্বিত জাতি।
বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশের অর্জন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমাদের উভয় দেশেরই প্রাকৃতিক সম্পদ রয়েছে। তাই একসঙ্গে কাজ করলে পারস্পরিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

তিনি তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘তরুণদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। খেলাধুলা সেই যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম হতে পারে।

সংবর্ধনা অনুষ্ঠানে দুই দেশের ক্রিকেটাররা প্রাণবন্ত পরিবেশে অংশ নেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সম্ভাবনার প্রতিচ্ছবি ফুটে ওঠে আয়োজন জুড়ে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au