খেলা

চ্যাম্পিয়ন্স লিগে বর্ষসেরা দেম্বেলে

  • 6:15 am - June 02, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার

মেলবোর্ন ২ জুন

পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে ধারাবাহিকভাবে অসামান্য অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন উসমান দেম্বেলে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরাসি ফরোয়ার্ড। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়া দিজিরে দুয়ে জিতেছেন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের অধরা ট্রফি ঘরে তোলে পিএসজি। পরদিন বিভিন্ন ক্যাটাগরিতে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়দের নাম প্রকাশ করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব থেকেই ছিটকে পড়ার দুয়ারে ছিল পিএসজি। প্রথম পাঁচ রাউন্ডের তিনটিতে হেরে ও একটিতে ড্র করা দলটি টানা পরের তিন ম্যাচ জিতে খেলে প্লে-অফে। সেখানে ব্রেস্তকে বিধ্বস্ত করে এবং নকআউটে একে একে লিভারপুল, অ্যাস্টন ভিলা ও আর্সেনালকে হারিয়ে ফাইনালে ওঠে দলটি। আর শিরোপা লড়াইয়ে গোলবন্যায় ভাসায় ইন্টারকে।

ফরাসি ক্লাবটির দুর্দান্ত এই পথচলায় আক্রমণভাগের নেতৃত্ব দেন দেম্বেলে। ১৫ ম্যাচ খেলে ৮ গোল করেন তিনি। সতীর্থদের ৬টি গোলে অবদানও রাখেন ২৮ বছর বয়সী এই রাইট উইঙ্গার। আসরে তার চেয়ে বেশি গোল করতে পারেননি পিএসজির আর কেউ।

প্রাথমিক পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির ৪-২ গোলের নাটকীয় জয়ের পথে দেম্বেলের গোলেই ঘুরে দাঁড়ানোর শুরু পিএসজির। আসরে সেটাই তার প্রথম গোল। পরে স্টুটগার্টের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। প্লে-অফে ব্রেস্তের বিপক্ষে প্রথম লেগে পান দুটি গোল।

লিভারপুলের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগ এবং সেমি-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে একটি করে গোল করেন দেম্বেলে। অ্যাস্টন ভিলার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের দুই লেগেই একটি করে অ্যাসিস্ট করেন তিনি। আর্সেনালের বিপক্ষে শেষ চারের দ্বিতীয় লেগে একটি ও ফাইনালে ইন্টারের বিপক্ষে দুটি অ্যাসিস্ট আসে তার পা থেকে।

চ্যাম্পিয়ন্স লিগের আগের তিন মৌসুমের সেরা খেলোয়াড় ছিলেন ভিনিসিউস জুনিয়র (২০২৩-২৪), রদ্রি (২০২২-২৩) ও কারিম বেনজেমা (২০২১-২২)।

ফাইনালে পিএসজির শিরোপা জয়ের নায়ক ২০ বছর ছুঁইছুঁই দুয়ে। মিউনিখের এই লড়াইয়ে দুটি গোল করে এবং দলের প্রথম গোলে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি। এই ম্যাচে বেশ কিছু রেকর্ড-কীর্তিও গড়েন এই রাইট উইঙ্গার।

আসর জুড়েই উজ্জ্বল ছিলেন দুয়ে। মোট ১৬ ম্যাচ খেলে পাঁচটি করে গোল ও অ্যাসিস্ট করেন তিনি। প্রাথমিক পর্বে সালসবুর্গের বিপক্ষে ২৪ মিনিট খেলেই করেন একটি করে গোল ও অ্যাসিস্ট।

প্লে-অফে ব্রেস্তের বিপক্ষে দ্বিতীয় লেগেও একটি করে গোল ও অ্যাসিস্ট আসে তার পা থেকে। পরে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে অ্যাস্টন ভিলার বিপক্ষে করেন একটি গোল।

নিজের সেরা পারফরম্যান্সটা জমিয়ে রেখেছিলেন দুয়ে ফাইনালের জন্য। সেখানে বলতে গেলে একাই ইন্টারকে কাঁপিয়ে দেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের আগের তিন মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন জুড বেলিংহ্যাম (২০২৩-২৪), খাভিচা কাভারাৎস্খেলিয়া (২০২২-২৩), ভিনিসিউস জুনিয়র (২০২১-২২)।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au