খেলা

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভিন্ন এক ফুটবল ম্যাচের আয়োজন

  • 2:39 am - June 15, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার

মেলবোর্ন ১৫ জুন

ঈদের আমেজ এখনো পুরোপুরি কাটেনি। এর মধ্যেই ঢাকা জাতীয় স্টেডিয়ামে দেখা গেল ভিন্ন এক ম্যাচের রোমাঞ্চ। মাঠে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে গঠিত ‘টিম অ্যাডভাইজারস’ এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের দল ‘টিম ডিপ্লোম্যাটস’। এই প্রীতি ম্যাচে ১-০ গোলের জয় তুলে নেয় উপদেষ্টাদের দল।

টিম অ্যাডভাইজারসের হয়ে মাঠে নামেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক আসিফ নজরুল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। অপরদিকে, ডিপ্লোম্যাটদের দলে খেলেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা, পাশাপাশি ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নরওয়ে, নেদারল্যান্ডস ও ডেনমার্কের বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারাও অংশ নেন।

প্রীতি ম্যাচটি ছিল দুই অর্ধে বিশ মিনিট করে। ম্যাচের ২২ মিনিটে এক আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় টিম অ্যাডভাইজারস। আর সেটিই শেষ পর্যন্ত নির্ধারণ করে জয়-পরাজয়।

এই ব্যতিক্রমধর্মী ম্যাচের আয়োজনে নেতৃত্ব দিয়েছেন ক্রীড়া ও আইন উপদেষ্টারা। আসিফ মাহমুদ সজীব বলেন, ‘১০ জুন সিঙ্গাপুর ম্যাচ দেখতে এসে অনেক রাষ্ট্রদূত এমন একটি ম্যাচ আয়োজনের আগ্রহ দেখান। এরপর আসিফ নজরুল স্যার উদ্যোগ নেন, যার ভিত্তিতে এই আয়োজন সম্ভব হয়েছে।

মজার ছলে টিমের নামকরণ প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমরা প্রথমে ভাবছিলাম ‘টিম বাংলাদেশ’ নাম রাখবো, কিন্তু ভাবলাম দেশের নাম ডুবাতে চাই না! তাই ‘টিম অ্যাডভাইজারস’ রেখেছি। প্রতিপক্ষ দলে ২৩-২৪ বছর বয়সী আমেরিকান খেলোয়াড়ও ছিল। আমাদের আসিফ ভাই দুর্বল গড়ন নিয়ে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলেছেন। চেষ্টা করেছি যেন দল হার না মানে।

খেলার বাইরেও ফুটবল নিয়ে গভীর আগ্রহী আসিফ নজরুল বলেন, ‘আমি বহু বছর ধরে জাতীয় স্টেডিয়ামে খেলা দেখি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল খুব অল্প সময়েই অনেক কিছু করে দেখিয়েছেন। ১০ জুনের ম্যাচে আমি দেখেছি—বাংলাদেশ শুধু বল ধরে খেলেছে না, ‘অফ দ্য বল’ মুভমেন্টও ছিল, যা আগের ফুটবলে ছিল না।

বাংলাদেশে ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তিনি আরও বলেন, ‘ফুটবল আমাদের হৃদয়ের স্পন্দন। একসময় অন্য খেলার আধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে ফুটবলকে প্রায় গলা টিপে মারা হয়েছিল। তবে এখন আবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। আমি আশাবাদী, আসিফ এবং তাবিথের নেতৃত্বে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

প্রীতি ম্যাচ হলেও এর প্রতিটি মুহূর্ত ছিল প্রাণবন্ত। মাঠের হাসি-ঠাট্টা, প্রতিযোগিতা আর সৌহার্দ্যের এ আয়োজন ফুটবলপ্রেমীদের জন্য যেমন অনুপ্রেরণাদায়ক, তেমনি কূটনৈতিক সম্পর্কেও নতুন মাত্রা যোগ করেছে।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au