বিজ্ঞান ও প্রযুক্তি

প্রতি প্রশ্নে চ্যাটজিপিটির কত পানি খরচ!

  • 4:04 pm - June 15, 2025
  • পঠিত হয়েছে:৬১ বার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে শুধু বিদ্যুৎ নয়, পানি খরচও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান এক চমকপ্রদ তথ্য জানিয়েছেন, প্রতি চ্যাটজিপিটি প্রশ্নে খরচ হয় প্রায় ০.০০০০৮৫ গ্যালন পানি, যা এক চা চামচের ১৫ ভাগের এক ভাগের সমান। একইসঙ্গে খরচ হয় ০.৩৪ ওয়াট-আওয়ার বিদ্যুৎ, একটি ওভেনের এক সেকেন্ড বা একটি এলইডি বাল্বের দুই মিনিট চালানোর মতো।

এ পানি ও বিদ্যুৎ মূলত ব্যবহৃত হয় সার্ভার চালানো ও ঠান্ডা রাখার কাজে। সার্ভার ফার্মগুলোর অপারেশনের বড় অংশজুড়ে রয়েছে ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার, যা ক্রমেই পরিবেশগত উদ্বেগ বাড়াচ্ছে।

গবেষকরা বলছেন, ২০২৫ সালের মধ্যে এআই প্রযুক্তির বিদ্যুৎ চাহিদা বিটকয়েন মাইনিংকেও ছাড়িয়ে যেতে পারে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, জিপিটি-৪ দিয়ে লেখা মাত্র ১০০ শব্দের একটি ইমেইলেও খরচ হয় এক বোতল পানির সমপরিমাণ তরল। যদিও অল্টম্যান ঠিক কীভাবে হিসাব করেছেন তা পরিষ্কার নয়, তবে তার বক্তব্যকে অনেকেই দেখছেন সমালোচনার জবাব ও প্রযুক্তির দক্ষতা বোঝানোর কৌশল হিসাবে।

তবে প্রশ্ন থেকেই যায়, এ খরচ কি ন্যায্য? ভবিষ্যতে এআই প্রযুক্তির টেকসই ব্যবহার নিশ্চিত করতে এই পানি ও বিদ্যুৎ ব্যবহারে কি কোনো কার্যকর সমাধান আসছে? সময়ই দেবে উত্তর।

এই শাখার আরও খবর

অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

মেলবোর্ন, ২১ এপ্রিল- দীর্ঘদিনের হার্ডওয়্যার বিভাগের প্রধান জন টার্নাসকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন যুগে কোম্পানিকে…

রংধনু শুধু রঙিন নয়, কখনো সাদা রঙেও দেখা যায়

মেলবোর্ন, ২০ এপ্রিল- আকাশে রংধনু মানেই আমরা সাধারণত সাত রঙের এক বর্ণিল দৃশ্য কল্পনা করি। কিন্তু প্রকৃতির আরও এক বিস্ময় আছে, যেখানে রংধনু দেখা যায়…

২০২৯ সালে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে বিশাল গ্রহাণু অ্যাপোফিস, ঘোষণা নাসার

মেলবোর্ন, ১৯ এপ্রিল- মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, একটি বিরল ও বিশাল আকারের গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে, যা মানব ইতিহাসে এর আকারের…

‘ইহুদিবিদ্বেষী’ ১০ ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করল ইসরায়েল

মেলবোর্ন, ১৯ এপ্রিল- বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম বাড়ছে বলে দাবি করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রবাসীবিষয়ক ও ইহুদিবিদ্বেষ প্রতিরোধ মন্ত্রণালয়। ওই প্রতিবেদনে বিশ্বের…

ডার্ক ম্যাটারের নতুন ব্যাখ্যায় বদলাতে পারে মহাবিশ্বের ধারণা

মেলবোর্ন, ১৮ এপ্রিল- মহাবিশ্বের অন্যতম বড় রহস্য ডার্ক ম্যাটারকে ঘিরে নতুন একটি তত্ত্ব সামনে এনেছেন বিজ্ঞানীরা, যা মহাকাশের বহু অজানা গঠন ও ঘটনার ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ…

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে পেপ্যাল চালুর নতুন উদ্যোগ

মেলবোর্ন, ১৬ এপ্রিল-  দীর্ঘদিনের প্রতীক্ষা ও নানা জটিলতার পর বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম PayPal চালুর বিষয়ে নতুন করে জোরালো উদ্যোগ নিয়েছে সরকার, যা ডিজিটাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au