বিনোদন

একসঙ্গে একাধিক ছবিতে কখনও কাজ করিনি: কাজল

  • 8:07 pm - June 16, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার

৯০ দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল এখন ৫০ ছুঁয়েছেন। কিন্তু তার তারকা খ্যাতি এখনও অম্লান। একের পর এক সফল ছবিতে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও নিজের অবস্থান মজবুত রেখেছেন তিনি।

এই বলিউড অভিনেত্রী কাজল জানালেন, তাঁর দীর্ঘ অভিনয়জীবনে কখনও ২০ ঘণ্টার বেশি কাজ করতে হয়নি। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, পরিবার ও প্রযোজকদের সহযোগিতার কারণেই তিনি কাজ ও সংসারকে সহজে সামলাতে পেরেছেন।

সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমি সব সময় একসঙ্গে একাধিক ছবিতে কাজ করার বিপক্ষে ছিলাম। একটার কাজ শেষ না হলে আরেকটা শুরু করতাম না। আর কখনওই দিনে ২০ ঘণ্টা বা তার বেশি কাজ করিনি।’

এই অবস্থানে পরিবারের ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দেন তিনি। বলেন, ‘আমার মা সব সময় পাশে ছিলেন, ফলে আমি সাহস নিয়ে নিজের সময় ভাগ করে নিতে পেরেছি।’

বর্তমানে যখন দীপিকা পাড়ুকোন ‘৮ ঘণ্টা কাজের দাবি’ তুলে বিতর্কে জড়িয়েছেন এবং সেই কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকেও বাদ পড়েছেন, তখন কাজল নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ায় তা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

কাজল জানান, তাঁর কন্যা নিসার জন্মের পরেও তিনি কাজ করেছেন, তবে সময় নিয়ে সবসময় প্রযোজকদের সঙ্গে খোলাখুলি আলোচনা করেছেন। তিনি বলেন, ‘প্রায় প্রতিটি প্রযোজকই ছিলেন খুবই আন্ডারস্ট্যান্ডিং। তাঁরা আমার সময়ের প্রয়োজন বুঝতেন এবং আমাকে সময়মতো ছুটি দিতেন।’

‘ইউ, মি অউর হম’ ছবির সময়ের অভিজ্ঞতা শেয়ার করে কাজল বলেন, তখন তাঁর মেয়ে নিসা ছিল মাত্র দুই বছরের এবং তাঁর বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। ছবির প্রযোজক স্বামী অজয় দেবগণ তাঁকে শুটিং শেষে দ্রুত ছেড়ে দিতেন, যাতে তিনি বাবার পাশে থাকতে পারেন।

‘ফানা’ ছবির সময়ও একই অভিজ্ঞতা হয়েছে কাজলের। চুক্তিতে কাজের সময় নির্দিষ্ট না থাকলেও, সবকিছুই হয়েছে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। কাজল বলেন, ‘ওটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।’

কাজল বর্তমানে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে ব্যস্ত। তাঁর আসন্ন ছবি ‘মা’, যেখানে প্রযোজক অজয় দেবগণ নিজেই। এই ছবিতে কাজলের সঙ্গে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, খেরিন শর্মা ও রণিত রায়। এছাড়া তিনি রয়েছেন ‘মহারাগিণী’ ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা প্রভুদেবা ও নাসিরউদ্দিন শাহ।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au