বিনোদন

দুই ঘণ্টার জন্য ১৪ কোটি নিচ্ছেন অরিজিৎ

  • 8:10 pm - June 17, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার অনুষ্ঠান মানেই ভক্তদের উপচে পড়া ভিড় এবং বাঁধভাঙা উচ্ছ্বাস। সুরের জাদুতে মুহূর্তেই ভেসে যান অনুরাগীরা। তার গান যেমন আনন্দ দেয়, তেমনই অবলীলায় আবেগে ভাসাতে পারে শ্রোতাদের।

এবার পারিশ্রমিকের অংক দিয়ে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রে এসেছেন। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ইউরোপ সফরে মাত্র ২ ঘণ্টার একটি লাইভ অনুষ্ঠানে গাওয়ার জন্য তিনি ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। যা অন্যান্য গায়কদের লাইভ কনসার্টের পারিশ্রমিককে ছাপিয়ে এক নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছে।

এই সফরের অংশ হিসেবে তিনি ব্রিটেনের ঐতিহ্যবাহী টোটেনহাম হটস্পার স্টেডিয়ামে গান গাইবেন।

এর আগে ২০২৪ সালে তিনি যখন ব্রিটেনে অনুষ্ঠান করতে গিয়েছিলেন, তখন ব্রিটিশ পপ তারকা এড শিরানের সঙ্গে তার যুগলবন্দী আলোড়ন সৃষ্টি করেছিল। 
 

এরপর এড শিরান নিজেই অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে গিয়ে তার সঙ্গে একটি গানে কোলাবও করেন। এবার ফের ব্রিটেনে তার অনুষ্ঠান ঘিরে ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা বিরাজ করছে। ১৪ কোটি টাকা পারিশ্রমিকের এই খবর অরিজিতকে লাইভ কনসার্টের জগতে শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে।

বিপুল অর্থ আর সাফল্যের মালিক হলেও, অরিজিৎ সিংয়ের জীবনযাপন অত্যন্ত সাধারণ। জিয়াগঞ্জের পৈতৃক বাড়ি ছাড়াও মুম্বাইয়ের নাভি মুম্বাইতে তার একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এছাড়াও প্রায় ৩ কোটি টাকার গাড়ি তার সংগ্রহে থাকলেও, অধিকাংশ সময় তাকে স্কুটিতে করেই ঘুরতে দেখা যায়। পোশাকেও নেই কোনো বাহুল্য।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au