বিনোদন

গৌরীর রেস্তোরাঁর গোপন তথ্য ফাঁস

  • 3:00 pm - June 18, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার

বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের মালিকানাধীন মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত রেস্তরাঁ ‘টোরি’ নিয়ে দীর্ঘদিন ধরেই আগ্রহ ছিল ভক্তদের। এবার সামনে এলো এক চমকপ্রদ তথ্য—রেস্তরাঁটির এক কোণে রয়েছে একটি গোপন দরজা, যা ব্যবহার করেন শুধু খান পরিবার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘টোরি’র প্রধান রন্ধনশিল্পী স্টেফান গাডিট এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, এই গুপ্ত দরজা দিয়ে সরাসরি রেস্তরাঁয় প্রবেশ করা যায়, তবে দরজাটি কোথায় অবস্থিত, তা অধিকাংশেরই অজানা। মূলত ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতেই এই ব্যবস্থা রাখা হয়েছে, যা খান পরিবারের যাতায়াতের জন্যই নির্ধারিত।

শুধু গুপ্ত দরজার রহস্য নয়, স্টেফান জানিয়েছেন শাহরুখ খান ও তার পরিবারের পছন্দের খাবারের কথাও। তিনি বলেন, শাহরুখ, গৌরী ও তাদের ছোট ছেলে আব্রাহাম খান নিয়মিত ‘টোরি’ থেকে খাবার অর্ডার করেন। ছোট্ট আব্রাহাম বিশেষভাবে সুশি খেতে ভালোবাসে।

অন্যদিকে আরিয়ান খান ও সুহানা খান প্রায়ই বন্ধুদের সঙ্গে রেস্তরাঁয় আসেন। সময় না থাকলে তারা খাবার অর্ডার করে, যা ঘরে পৌঁছে দেওয়া হয়।

স্টেফানের কথায়, শাহরুখ খান নিজেও ‘টোরি’তে বেশ কয়েকবার এসেছেন। পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাতে এসেছেন তিনি। এমনকি তার ব্যক্তিগত সহকারী পূজা দাদলানির বিবাহবার্ষিকী উদ্‌যাপনও হয়েছিল এই রেস্তরাঁয়। সেখানে একটি বিশেষ ভেড়ার মাংসের পদ শাহরুখের ভীষণ প্রিয়, যা তিনি প্রায়শই অর্ডার করেন।

‘টোরি’ শুধু তার খাবার নয়, নিজের আভিজাত্যপূর্ণ পরিবেশ ও খান পরিবারের সঙ্গে সম্পর্কের কারণে হয়ে উঠেছে এক বিশেষ আকর্ষণ। এখন সেই রেস্তরাঁর ভেতরের এই অজানা তথ্য আরও বাড়িয়ে দিয়েছে কৌতূহল।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au