বিনোদন

সুশান্ত-রিয়ার প্রেমকাহিনি নিয়ে সিনেমা, কে থাকছেন তার চরিত্রে?

  • 8:45 pm - June 18, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার

দেখতে দেখতে কেটে গেল পাঁচ বছর। এখনো বলিউডের অনুরাগীদের স্মৃতিতে উজ্জ্বল সুশান্ত সিং রাজপুত। এবার রুপালি পর্দায় দেখা যাবে ধোনির বায়োপিকে অভিনয় করে সাড়া ফেলে দেওয়া সুশান্তের বায়োপিক! তেমনই দাবি করেছেন বলিউডের জনপ্রিয় চিত্রনাট্য রচয়িতা ও পরিচালক রুমি জাফরি। জানালেন তিনি কাজ করছেন সুশান্ত ও তার বান্ধবী রিয়া চক্রবর্তী প্রেমকাহিনি সেলুলয়েডে ফুটিয়ে তোলার চিত্রনাট্য নিয়ে।

২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা ভারত। সেই বছরের আগস্ট মাসে তদন্তভার যায় দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) হাতে। এই মামলার তদন্তে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেফতার করা হয় অনেককে। যাদের মধ্যে ছিলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ভাই। সেই থেকেই চর্চায় ছিল রিয়া-সুশান্তের প্রেম। সেই প্রেমকাহিনিই এবার পর্দায় ‘জীবন্ত’ করতে চাইছেন রুমি।

এক সাংবাদিক সম্মেলনে তাকে বলতে শোনা গিয়েছে, ‘আমার এখনো মনে হয় সুশান্ত বুঝি আমার আশপাশেই রয়েছে। ওর সঙ্গটাই ছিল আনন্দে ভরা ও জীবনরসে পরিপূর্ণ। ও এতটাই ছটফটে ছিল বলার নয়। এক মিনিটও চুপ করে বসতে পারত না! ও সারাক্ষণ কথা বলত। রিয়া ওর পাশে পাশে হাঁটত, ওকে থামানোর চেষ্টা করত। সুশান্ত জীবিত থাকার সময় থেকেই আমার ইচ্ছে করত ওদের প্রেমকাহিনি নিয়ে সিনেমা করি। রিয়ার জন্য সুশান্তের প্রেম সাধারণ কোনো ভালোবাসা নয়। অন্যদিকে রিয়া সুশান্তের জন্য প্রাণও দিতে পারত।”

এবার সেই প্রেমকাহিনিই পর্দায় ফেরাতে উন্মুখ গোবিন্দা-ডেভিড ধাওয়ানের সুপারহিট সব ছবির গল্প রচয়িতা রুমি। কিন্তু পর্দায় সুশান্তের ভূমিকায় কাকে দেখা যাবে? রুমি জানাচ্ছেন ‘জিগরা’ ছবির বেদাঙ্গ রায়নাকেই তিনি চাইছেন প্রয়াত অভিনেতার ভূমিকায়। শেষপর্যন্ত এই ছবি হলে তা যে নতুন করে টিনসেল টাউনের সুশান্ত-প্রেমে জোয়ার আনবে তা বলাই বাহুল্য।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au