বিনোদন

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম কোন কাজটি করেন আমির

  • 8:53 pm - June 18, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান নিজেকে গর্বিত মুসলিম বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন। পাশাপাশি পেহেলগাঁও হামলা নিয়েও কথা বলেন এ অভিনেতা। তিনি নিজের ধর্ম নিয়ে যতটা গর্বিত, ঠিক ততটাই গর্ববোধ করেন এক ভারতীয় হিসেবে। তার দেশভক্তি নিয়ে কোনো রকম কুকথা মেনে নেবেন না বলেও জানান আমির খান।

কারণ অভিনেতা দেশভক্ত বলেই নিজেকে মনে করেন। তার জন্য পাকিস্তান থেকে অনেক বিদ্বেষপূর্ণ মন্তব্য সহ্য করতে হয় তাকে। আমির বলেন, তিনিই প্রথম, যার সিনেমা পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের কথা প্রথম উচ্চারিত হয়।

একটা সময় পাকিস্তানের বিরুদ্ধে সেখানকার জঙ্গি সংগঠন কিংবা গুপ্তচরদের নিয়ে সিনেমায় কোনো নাম উচ্চারণ করা যেত না। সেখানে তার ‘সারফারোশ’ সিনেমায় প্রথম সরাসরি পাকিস্তানকে আক্রমণ করা হয়। যদিও সিনেমাটি মুক্তির সময় কেন্দ্রীয় সেন্সর বোর্ড তাদের বেশ কিছু দৃশ্য বাদ দিতে বলেন। কিন্তু সিনেমার পরিচালক ও আমির অনড় ছিলেন, তারা কোনো পরিবর্তন করবেন না। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানির সঙ্গে পরামর্শ করেন আমির খান।

অভিনেতা বলেন, ‘আমি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি— আপনি সংসদে তাদের কথা বলতে পারছেন, তা হলে প্রকাশ্যে নয় কেন? তারা প্রকাশ্যে জঙ্গিদের মদত দিচ্ছে, তাহলে আমরা এ টুকু করতে পারব না কেন?

এরপর সরাসরি পাকিস্তানের নাম তোলা হয় সিনেমায়। তার আগে অবধি প্রতিবেশী রাষ্ট্র নামে ডাকা হতো। এ সিনেমা মুক্তির পর অশান্তিও পোহাতে হয়েছে অভিনেতাকে। তিনি বলেন, এ সিনেমা মুক্তির পর প্রচুর নেতিবাচক মন্তব্য বিদ্বেষে ভরা কটুকথা শুনেছি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au