কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে
অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…
মেলবোর্ন, ১৮ জুন— ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা শুরু করবে ইরান।
দেশটির সামরিক বাহিনীর অন্তত দু’জন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা বলেছেন, তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যদি সত্যিই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে, সেক্ষেত্রে ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে প্রথম আক্রমণ করা হবে।
পরে ধীরে ধীরে অন্য ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ ব্যাপারে মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিল নিউইয়র্ক টাইমস।
তারা জানিয়েছেন, ইরান যদি মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে চায়— সেক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর বেশি প্রস্তুতির প্রয়োজন নেই।
কারণ তেহরানের কাছে স্বল্প, মাঝারি ও দূরপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র আছে, তাতে খুব সহজেই ইরাক, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পরবে ইরানের সেনাবাহিনী।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উচ্চ সতর্কতায় আছে মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো। বিভিন্ন ঘাঁটিতে এ পর্যন্ত সর্বমোট ৪০ হাজারেরও বেশি নতুন সেনা মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au