খেলা

মেসির গোলে ক্লাব বিশ্বকাপে পোর্তোকে হারালো ইন্টার মায়ামি

  • 5:05 pm - June 20, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার

মেলবোর্ন ২০ জুন

ম্যাচের শুরুতেই লাগল গোল হজমের ধাক্কা। প্রথমার্ধের পুরোটা সময় দ্বিতীয় সেরা দল হয়ে রইল ইন্টার মায়ামি। তবে, বিরতির পর দ্রুত পাল্টে গেল দৃশ্যপট। সমতায় ফেরার খানিক বাদেই দৃষ্টিনন্দন গোলে ব্যবধান গড়ে দিলেন লিওনেল মেসি। ক্লাব বিশ্বকাপের পরের ধাপে ওঠার সম্ভাবনা জোরাল হলো ইটার মায়ামির।

আটলান্টায় বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।

প্রতিযোগিতাটির নতুন ও পুরোনো সংস্করণ মিলিয়ে এবারই প্রথম খেলার সুযোগ পেয়েছে ইন্টার মায়ামি। আসরের উদ্বোধনী ম্যাচে আল আহলির সঙ্গে গোলশুন্য ড্র যাত্রা শুরু করে মেসি-সুয়ারেসরা।

প্রথম জয়ের খোঁজে ম্যাচের শুরুটা একদমই ভালো হয়নি মায়ামির। পঞ্চম মিনিটে প্রতিপক্ষের জোয়াও মারিওকে ডি-বক্সে ফাউল করে বসেন মায়ামি ডিফেন্ডার অ্যালেন, ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। তা থেকেই পোর্তোকে এগিয়ে নেন সামু ওমোরদিওন।

গোলটির আগে-পরে দারুণ দুটি সুযোগ তৈরি করেন রেকর্ড ব্যালন দ’র জয়ী মেসি। প্রথমবার তার পাসে ঠিকমতো সংযোগ করতে পারেননি লুইস সুয়ারেস, যদিও তিনি অফসাইডে ছিলেন। দ্বিতীয়বার অবশ্য সতীর্থের চমৎকার থ্রু বল ধরে গোলরক্ষককে একা পেয়েছিলেন তারকা স্ট্রাইকার, কিন্তু তার প্রচেষ্টা রুখে দেন ক্লাওদিও রামোস।

বিরতির আগে ভাগ্য সহায় হলে ব্যবধান দ্বিগুণ করতে পারতো পোর্তো; কিন্তু বক্সের বাইরে থেকে আলান ভারেলার শট পোস্টে বাধা পায়।

প্রতিপক্ষের ডি-বক্সে প্রথমার্ধে মাত্র ছয়বার বলে স্পর্শ করতে পারা মায়ামি বিরতির পর খেলা শুরু হতেই গোল পেয়ে যায়। ৪৭ মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে প্রথম ছোঁয়ায় জোরাল শটে বল জালে পাঠান সেগোভিয়া।

৫৪ মিনিটে মেসির জাদুকরী নৈপুণ্যে এগিয়ে যায় মায়ামি। ডি-বক্সের একটু বাইরে তাকে ফাউল করেন পর্তুগিজ মিডফিল্ডার রদ্রিগো মোরা। দুর্দান্ত ফ্রি কিকে ডানদিকের ওপরের কোণা দিয়ে বল ঠিকানায় পাঠান আর্জেন্টাইন তারকা।

সময় গড়ানোর সঙ্গে মরিয়া হয়ে উঠতে থাকে পোর্তো। টানা কয়েকটি ভালো আক্রমণও করে তারা; কিন্তু শেষটা সুখকর হলো না দলটির।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পালমেইরাস। সমান ১ করে পয়েন্ট নিয়ে পোর্তো তিনে ও আল আহলি চারে আছে।

গ্রুপে শেষ ম্যাচে আগামী মঙ্গলবার দুপুরে পালমেইরাসের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। একই সময়ে আরেক ম্যাচে মুখোমুখি হবে পোর্তো ও আল আহলি।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au