বিনোদন

শাহরুখের সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে এড শিরানের

  • 6:48 pm - June 20, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের। তাও আবার বলিউড বাদশাহ শাহরুখ খানের সিনেমায়! শাহরুখের আসন্ন সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন এড শিরান। এমনটা নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

শাহরুখের জন্য একটি হিন্দি ট্র্যাক রেকর্ড করেছেন শিরান, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

যদিও সিনেমাটির নাম জানাননি গায়ক। তবে ভক্তরা ধরেই নিয়েছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় থাকবে শিরানের গান।এর আগে শিরানের ‘স্যাফায়ার’ গানের ভিডিওতে শাহরুখ খানের উপস্থিতি যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছিলো। ভিডিওটিতে সংগীতশিল্পী অরিজিৎ সিংও রয়েছেন।

১৭ জুন এড শসিরান ‘স্যাফায়ার’ তৈরির নেপথ্যের একটি ভিডিও শেয়ার করেন নিজের ইউটিউব চ্যানেলে। সেখানে, কীভাবে তিনি শাহরুখকে গানটির জন্য সেই ক্যামিও করতে রাজি করিয়েছিলেন তা নিয়ে কথা বলেছেন। ভিডিওতে, তাকে কিছু হিন্দি গানের লাইন রেকর্ড করতে দেখা যাচ্ছে।

একটি ফ্যান ক্লাব ইনস্টাগ্রামে সেই ক্লিপটি শেয়ার করে লিখেছে, ‘পুরো পাঞ্জাবি ভার্সনের জন্য অপেক্ষা করতে পারছি না! এডের ইউটিউব চ্যানেলে পর্দার পেছনের অংশটি দেখুন! এড ভিডিওতে হিন্দি ভার্সনের কথা বলেছেন।

তাই আমি নিশ্চিত নই যে গানটির অন্য ভার্সনটি এখন হিন্দি নাকি পাঞ্জাবি হবে!’ 

এড নিজেই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে স্পষ্ট করেছেন যে, হিন্দি গানটি শাহরুখ অভিনীত একটি বলিউড ছবির জন্য ছিল। আর এটি অরিজিতের সাথে নীলকান্তের পাঞ্জাবি ভার্সন। আমি এই মুহূর্তে সব ভাষাতেই গান করছি।’

এই কথা থেকে সবাই ধরেই নিয়েছেন, শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’-এ শোনা যাবে শিরানের গান। যদিও শাহরুখ কিংবা সিদ্ধার্থ আনন্দ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলেননি।

প্রসঙ্গত, ‘কিং’-এ শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানী মুখার্জি প্রমুখ।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au