বিনোদন

২৫ বছরে দুবার সংসার ভাঙলেও ফোন নম্বরটা একই: প্রসেনজিৎ

  • 6:50 pm - June 20, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার

টালিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন কাজ শুরু করেছিলেন, তখন বেশ লড়াই করতে হয়েছিল তাকে। শুরুর দিনগুলোয় ঠিক সময়ে তার খাওয়া হতো না। তখন স্টুডিওর বাইরে চায়ের দোকান ছিল একজনের। তিনি যে খাবার নিয়ে আসতেন, তার কিছুটা শেয়ার করে নিতেন প্রসেনজিতের সঙ্গে।  এমন সব দিন দেখেছেন বলেই কখনো স্টারডাম তার মাথায় ওঠেনি, সে কথাটাই বারংবার বলেন অভিনেতা। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন তিনি।

কেমন মানুষ প্রসেনজিৎ, তা বোঝাতে একটা কথাই বলেছেন অভিনেতা। তিনি বলেন, ২৫ বছরে দুবার আমার সংসার ভেঙেছে, কিন্তু ফোন নম্বরটা একই রয়েছে। আর ফোন নম্বরটাও হয়তো একই রেখে দিয়েছেন সে কারণে। তিনি সবাইকে বোঝাতে চেয়েছেন— সবকিছু চেঞ্জ হলেও আমার নীতি ও আদর্শ কখনো চেঞ্জ হওয়ার নয়। এত বড় তারকার পক্ষে ২৫ বছর ধরে একটি ফোন নম্বর ব্যবহার করা সহজ কথা নয়। তবে প্রসেনজিৎ সেটি করেছেন। কারণ চাকচিক্য তাকে ছুঁতে পারেনি।

তার বাবা ছিলেন জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বাবার মতোই তুখোড় অভিনেতা হয়েছেন ছেলে প্রসেনজিৎ। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেতা খোলাসা করে বলেছেন— যখন বোনের বিয়ে দিচ্ছিলেন, তখন এমন পরিস্থিতি ছিল যে বাবা উপস্থিত থাকতে পারেননি। সেই সময়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন তিনি।

তিনি বলেন, বোন পল্লবী চট্টোপাধ্যায়ের বিয়ের দিনে টালিউডের বড় তারকারা যে সবাই  উপস্থিত ছিলেন, এমন নয়। তবে সৌমিত্র চট্টোপাধ্যায় পাশে এসে দাঁড়িয়েছিলেন; তাদের পরিবারকে সমর্থন করার জন্য।

উল্লেখ্য, সুপারস্টার প্রসেনজিৎ বলিউডেও নিয়মিত কাজ করছেন। আগামী জুলাই মাসে ‘মালিক’ সিনেমায় দেখা যাবে তাকে। এরই মধ্যে নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে মুম্বাইয়ে বেশ কিছু সাক্ষাৎকারও দিয়েছেন এ অভিনেতা।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au