বিনোদন

অভিষেকের পোস্ট ঘিরে ঐশ্বরিয়ার সঙ্গে ফের সম্পর্ক ভাঙার গুঞ্জন!

  • 6:55 pm - June 20, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার

বলিউডের অন্যতম আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বৈবাহিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা গুঞ্জন। মাঝে ঐশ্বরিয়া রাই নিজেই সেই জল্পনায় পানি ঢেলে বুঝিয়ে দিয়েছিলেন— সব কিছু ঠিকঠাকই চলছে। কিন্তু ফের অভিষেকের একটি আবেগঘন পোস্ট ঘিরে দানা বাঁধছে নতুন করে বিচ্ছেদের গুঞ্জন।

বুধবার ইনস্টাগ্রামে অভিষেক লেখেন, ‘আমি একবার হারিয়ে যেতে চাই। ভিড়ের মাঝে নিজেকে আবার খুঁজে পেতে চাই। নিজের যা কিছু ছিল, সব দিয়ে দিয়েছি কাছের মানুষদের। এখন একটু সময় চাই শুধু নিজের জন্য।’

এই পোস্ট দেখে চিন্তায় পড়ে গেছেন অনেক অনুরাগী। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অভিষেক কি একাকীত্ব চাইছেন? তিনি কি সংসার বা সম্পর্ক থেকে দূরে সরে যেতে চাইছেন? এমনকি কেউ কেউ সরাসরি জিজ্ঞেস করে বসেছেন— ‘তবে কি ভাঙতে চলেছে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক?’

তবে ভক্তদের একাংশ এখনই এতটা নেতিবাচক ভাবনায় ভাসতে রাজি নন। তাদের মতে, সম্ভবত অভিষেক নতুন কোনও সিনেমার চরিত্র উপলক্ষে এমন একটি মনোভাব প্রকাশ করেছেন, পোস্টটি হয়তো নেহাতই কাব্যিক।

প্রসঙ্গত, গত বছর অম্বানির পারিবারিক এক অনুষ্ঠানে আলাদাভাবে প্রবেশ করেন অভিষেক ও ঐশ্বরিয়া। এরপর বহুদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। সেই থেকেই শুরু হয় বিচ্ছেদের জল্পনা।

তবে কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়াকে দেখা যায় সাদা শাড়িতে, সিঁথিতে লাল সিঁদুর পরে। এই উপস্থিতি দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, সম্পর্ক নিয়ে যতই গুঞ্জন হোক, বাস্তবে দম্পতির বন্ধন এখনো অটুট।

কিন্তু অভিষেকের সাম্প্রতিক পোস্টে ফের তৈরি হয়েছে ধোঁয়াশা। সত্যিই কি সম্পর্কের টানাপোড়েন চলছে, না কি এটি শুধুই শিল্পীসুলভ আত্মপ্রকাশ—সময়ই দেবে সে উত্তর।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au