বিশ্ব

খামেনির উপদেষ্টা আলী শামখানি বেঁচে আছেন

  • 3:14 am - June 21, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি।

মেলবোর্ন, ২০ জুন— ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি বেঁচে আছেন। তার জীবিত থাকার খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।

বিমান হামলায় শামখানি নিহত হয়েছেন ইসরায়েলের এমন দাবির মাঝেই তার বেঁচে থাকার তথ্য এলো।

শুক্রবার ইরানের গণমাধ্যম নূর নিউজের বরাত দিয়ে প্রেস টিভি শামখানির বার্তা প্রকাশ করে, যেখানে তিনি লিখেছেন, “বিজয়ের প্রভাত আসন্ন।”

বার্তায় শামখানি আরও লিখেছেন, “ইরানের নাম ইতিহাসের পাতায় আগের মতোই গৌরবের সঙ্গে উজ্জ্বল হয়ে থাকবে, আর শহীদদের হাসিমুখ আমাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে থাকবে।”

ইসলামী প্রজাতন্ত্রের সাবেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা শামখানি ১৩ জুন ইসরায়েলের বিমান হামলায় মারাত্মকভাবে আহত হন।

ঘটনার পরপরই তাকে হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ২৪ ঘণ্টা নিবিড় চিকিৎসার মাধ্যমে বাঁচিয়ে তোলা হয়।

বিমান হামলার পর থেকেই নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে শোনা যায়, শামখানি শহীদ হয়েছেন—বিশেষ করে তার নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই খবর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au