খেলা

কোন দিকে যাচ্ছে গল টেস্ট?

  • 4:15 am - June 21, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার

মেলবোর্ন ২১ জুন

প্রথম দুই দিন আশা জাগালেও তৃতীয় দিনে পাথুম নিশাঙ্কার দারুণ ব্যাটিংয়ের কারণে বিপাকে পড়ে বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুটাও শ্রীলঙ্কা নিজেদের করে নেয় কামিন্দু মেন্ডিসের দারুণ ব্যাটিংয়ে।

তবে তার বিদায়ের পর দ্রুত গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ব্যাট হাতে আলো ছড়ান সাদমান ইসলাম।
যদিও দিনের শেষে বিদায় নেন তিনি। তবে ফিফটি হাকিয়ে লড়ছেন নাজমুল হোসেন শান্ত।

চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান। প্রথম ইনিংসে ৪৯৫ করে তারা শ্রীলঙ্কা থেকে এখনও এগিয়ে আছে ১৮৭ রানে।

সফরকারীরা সবগুলো উইকেট হারিয়ে করে ৪৮৫ রান। আজ শেষ দিনে শান্ত ৫৬ ও মুশফিকুর রহিম ২২ রানে খেলতে নামবেন।
কামিন্দু চতুর্থ দিন খেলতে নেমে ৮৬ বলে পূর্ণ করে নেন ফিফটি। এর আগে অবশ্য আগের দিন ১৭ রানে অপরাজিত থাকা ধনঞ্জয়াকে ফেরান নাঈম হাসান। ১৯ রান করে কট বিহাইন্ড হয়ে ফিরে গেলেন লঙ্কান ব্যাটার। কুসল মেন্ডিসকে টিকতে দেননি হাসান। ৫ রান আসে তার ব্যাট থেকে।

এরপর মিলানের সঙ্গে বড় জুটি গড়ার চেষ্টা করেন কামিন্দু। সফলও হয়েছেন তারা। তবে ১৫৩ বল স্থায়ী এই জুটিকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন হাসান। মিলান ফেরেন ৩৯ রান করে। কিছুক্ষণ পর ফিরে যান লড়তে থাকা কামিন্দুও। ১৪৮ বলে ৮৭ রান করে উইকেট হারান তিনি। এরপর দ্রুত থারিন্দু ও আসিথাকে বিদায় করে লঙ্কানদের গুটিয়ে দেন নাঈম। ৪৮৫ রানে গুটিয়ে যায় তারা। স্রেফ ১০ রানের জন্য নিতে পারেননি লিড।

দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে এনামুল টেকেননি বেশিক্ষণ। প্রথম ইনিংসে শূন্য রান করা এই বাংলাদেশি ওপেনার দ্বিতীয় ইনিংসে ২০ বলে করেন ৪ রান। জয়াসুরিয়ার অফ স্টাম্পের বাইরে করা বল উইকেটের পেছনে ক্যাচ তুলে হারান উইকেট। তিনে নামা মমিনুলও বেশিক্ষণ স্থায়ী হননি। সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে বিদায় নেন ১৪ রানে।

তবে একপ্রান্ত সামলে লড়ে যাচ্ছেন সাদমান ইসলাম। তাকে এখন সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দুজনে গড়েন দারুণ এক জুটি। ৭০ বলে পঞ্চাশ স্পর্শ করে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন সাদমান। তবে দিনের শেষে গিয়ে স্বপ্নভঙ্গ হয় তার। মিলানের ডেলিভারি সামলাতে পারেননি ঠিকঠাক। বল আঘাত হাতে প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। ভাঙে ১৪৫ বলে ৬৮ রানের গড়া জুটি।

১২৬ বলে ৭ চারে ৭৬ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশি ওপেনার। তার বিদায়ের পর লড়াই চালিয়ে যান শান্ত। গত ইনিংসে সেঞ্চুরি হাঁকানো এই অধিনায়ক এই ইনিংসে পার করেছেন পঞ্চাশ। তাকে সঙ্গে দিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au