খেলা

টেস্টে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক মহারাজ

  • 4:28 am - June 21, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার

মেলবোর্ন ২১ জুন

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে দুই ম্যাচের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্পিনার কেশভ মহারাজ।

লাল বলে এই প্রথমবার অধিনায়কত্ব করতে যাচ্ছেন মহারাজ।
গত সপ্তাহে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন বাভুমা।

দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রানে ব্যাট করার সময় চোট পান তিনি। মাঠে চিকিৎসা নেওয়ার পর চা বিরতি পর্যন্ত ব্যাট করলেও এরপর আর খেলতে পারেননি।
ম্যাচ শেষে বাভুমা জানিয়েছিলেন, চিকিৎসকদের নিষেধের পরেও তিনি ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন। কারণ দল তখন সংকটময় মুহূর্তে ছিল। তার ১৩৪ বলের ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস এবং এইডেন মার্করামের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করেই দক্ষিণ আফ্রিকা ২৭ বছরের আইসিসি শিরোপা-খরা কাটিয়ে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায়। বাভুমার ইনজুরি এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণে আবার স্ক্যান করানো হবে। তবে নিশ্চিতভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে না। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে নিয়মিতদের বিশ্রাম দেওয়া হয়েছে। দলের বাইরে আছেন এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন এবং কাগিসো রাবাদা। দলে অন্তর্ভুক্ত হয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ, যারা টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন।

৩৫ বছর বয়সী বাভুমা জানিয়েছেন, যদি ফিটনেস ঠিক থাকে, তিনি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে ২৮ জুন, বুলাওয়ায়োতে। দ্বিতীয় ও শেষ টেস্টও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, ৬ জুলাই থেকে।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: কেশভ মহারাজ (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, কর্বিন বশ, টনি ডি জর্জি, জুবাইর হামজা, কিউনা মাফাকা, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি (শুধুমাত্র দ্বিতীয় টেস্ট), লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, লেসেগো সেনোকোয়ানে, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেইনা, কোডি ইউসুফ।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au