বিনোদন

১২ বছর পর একসঙ্গে দেব-শুভশ্রী

  • 4:18 am - June 22, 2025
  • পঠিত হয়েছে:৪২ বার
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’। ভক্তরাও তাঁদের ভালোবাসার সেই জুটিকে ফের পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

বহুবার মুক্তির তারিখ পেছালেও বারবারই প্রশ্নের মুখে পড়েছে ‘ধূমকেতু’র মুক্তি। চলতি বছরের শুরুর দিক থেকে নতুন করে ছবির মুক্তি নিয়ে শুরু হয় গুঞ্জন।

মুক্তির পর একের পর এক দিন নির্ধারিত হলেও পরে তা পিছিয়েছে। আদৌ কি ছবি মুক্তি পাবে নাকি সবটাই রটনা?ছবির মুক্তির নতুন দিন ঘোষণা করেন ছবির প্রযোজক রানা সরকার ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। জানান, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত এ ছবিটি।

এই ছবিটি দেব ও শুভশ্রী জুটি অভিনীত শেষ ছবি।

এরপর তাদেরকে আর একসঙ্গে দেখা যায়নি। তাদের সেই জুটি দেখার জন্য ১২ বছর ধরে অপেক্ষা করছেন দর্শকরা।যদিও সম্পর্কের জেরে আলাদা হয়ে যান দেব শুভশ্রী,তারপরও এত বছর পর ছবি মুক্তির জন্য কি তারা আবার এক হবেন? এমন প্রশ্নই ঘুরছিল ভক্তদের মনে।

এরমধ্যেই নিজের অনুরাগীদের বড়সড় চমক দিলেন দেব-শুভশ্রী জুটি।

এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের আগামী ছবি নিয়ে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন তাঁরা। সেই ভিডিওতে তাঁদের দেখা গেলেও তা যে আলাদা আলাদাভাবে ক্যামেরাবন্দি হয়েছে তা বোঝাই যাচ্ছে।সেখানেই তাঁদের বলতে শোনা যাচ্ছে “বারো বছর পর আমরা আবার একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। ‘ধূমকেতু’ আসছে বড়পর্দায়।

অবশেষে এই ১৪ আগস্ট। দেখা হচ্ছে সবার সঙ্গে বড়পর্দায়। আমাদের ছবি ‘ধূমকেতু।”এই পোস্টের পর তার কমেন্টবক্সে উপচে পড়েছে নেটিজেনদের নানা মন্তব্য। পছন্দের জুটিকে রূপালি পর্দায় ফিরে পাওয়ার উচ্ছ্বাস স্পস্ট তাদের কমেন্টেই। কেউ লিখেছেন, ‘দেবের আইডিতে শুভশ্রী, এ যেন সত্যিই ধূমকেতু।’ কেউ লিখেছেন, ‘অবশেষে আসছে, দারুন লাগবে দুজনকে।’ কেউ আবার লিখছেন, ‘এটাই হয়তো শেষবার।’

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au