বিনোদন

আবারও পর্দায় ফিরছেন গোবিন্দ!

  • 4:25 am - June 22, 2025
  • পঠিত হয়েছে:৪৬ বার

বলিউডে গোবিন্দকে বলা হতো ‘কমেডি কিং’। সত্যিকার অর্থেই রোমান্টিক কমেডি সিনেমার ‘কিং’ ছিলেন তিনি। তবে ক্যারিয়ারে শেষ দিকে এসে যেন সময়ের সঙ্গে তাল মেলাতে পারছিলেন না তিনি।

সর্বশেষ সালমান খানের সঙ্গে ‘পার্টনার’ই ছিল তার হিট সিনেমা। এরপর আরও কিছু সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু হিটের দেখা আর পাননি। একই সময়ে ভারতের কেন্দ্রীয় রাজনীতি নিয়েও ব্যস্ত হয়ে পড়েন। ফলে বলিউডে তার গতি অনেকটাই শ্লথ হয়ে যায়। কিছুদিন আগে ঘোষণাও দেন, আর অভিনয় করবেন না। যদিও তার এই ঘোষণায় ভক্তরা তো বটে, খোদ স্ত্রী সুনিতাও নাখোশ ছিলেন। সোশাল মিডিয়ায় যখন বিষয়টি নিয়ে চর্চা চলছে, তখনও নিশ্চুপ গোবিন্দ।  তবে বিদায়ের আলোচনা ছাপিয়ে নতুন করে ভাইরাল হয়েছেন এ অভিনেতা।

সম্প্রতি তার নতুন একটি লুক প্রকাশ হয়েছে ইন্টারনেটে। যেখানে দেখা গেছে গোফওয়ালা গোবিন্দকে।  তার এই নতুন লুক দেখে বিভ্রান্ত দর্শকরাও। তাহলে কি আবারও সিনেমা জগতে ফিরতে চলেছেন তিনি, এমন প্রশ্নই নেটিজেনদের মুখে। এর কারণও আছে। গত বেশ কয়েকবছর ধরে গোবিন্দর যে লুক দেখে অভ্যস্ত সবাই, তার চেয়ে একেবারেই ভিন্ন নতুন লুকটি। এ নিয়ে চলছে বিশ্লেষণ। কারও কারও মতে, গোবিন্দ ফিরছেন। কেউ কেউ বলছেন, আসলে এটা গোবিন্দ নয়, তার মতো দেখতে কেউ।  উল্লেখ্য, ‘পার্টনার’র পর গোবিন্দর কোনো সিনেমাই বক্স অফিসে সাফল্য আনতে পারেনি। বারবার তিনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন, বিরতি দিয়ে প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোটাই কাজে লাগেনি। ভক্ত দর্শকদের প্রত্যাশা অনুযায়ী সিনেমা তিনি উপহার দিতে পারেননি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au