বিনোদন

এবার হলিউড সিনেমায় শাকিব খান!

  • 4:34 am - June 22, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার

দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খান হলিউডে অভিনয় করবেন। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা মিলেছে। ঈদের সময় হঠাৎ করেই খবর ছড়ায়, বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবরের সঙ্গে নতুন একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন শাকিব। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

‘বনইয়ার্ড’, ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস’ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত জনপ্রিয় স্পাই থ্রিলার ‘এমআর-নাইন’-এর নির্মাতা আসিফ আকবর এবার নতুন একটি থ্রিলারধর্মী হলিউড সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে।

পরিচালক জানান, বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। শাকিব খানকে কেন্দ্রীয় চরিত্রে চূড়ান্ত করা হয়েছে। তার বিপরীতে থাকবেন দুই অভিনেত্রী—একজন বাংলাদেশি এবং অন্যজন হলিউড থেকে নেওয়া হবে। পাশাপাশি ছবির খল চরিত্রেও থাকবেন হলিউডের পরিচিত কোনো মুখ।

জানা গেছে, আগামী মাসের শুরুতেই শাকিব খান যুক্তরাষ্ট্রে যাবেন প্রজেক্টের চূড়ান্ত প্রস্তুতির জন্য। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এটি হবে শাকিব খানের প্রথম হলিউড সিনেমা। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au