বিনোদন

প্রেমের গুঞ্জনে জাহ্নবীর সিলমোহর

  • 4:40 am - June 22, 2025
  • পঠিত হয়েছে:৪৫ বার

বলিউডে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। তবে এইবার জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার রসায়নে যেন নতুন মাত্রা যোগ হলো। সদ্য ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, লন্ডনের রাস্তায় হাত ধরে হেঁটে যাচ্ছেন জাহ্নবী ও শিখর। স্বাভাবিকভাবেই ভিডিওটি ঘিরে চলছে নেটপাড়ায় আলোচনা আর সমালোচনা।

জাহ্নবী ও শিখরের একসঙ্গে নাম নতুন নয়। কয়েক বছর ধরে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে কম কানাঘুষা হয়নি। একাধিক পার্টি, সিনেমার প্রিমিয়ার, পারিবারিক অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। কখনও ক্যামেরার সামনে সাবধান, কখনও আবার নিঃসংকোচে।

সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছিল ‘কফি উইথ করণ’-এর একটি পর্ব। সেখানে করণ জোহরের কৌতূহলপূর্ণ প্রশ্নের জবাবে জাহ্নবীর মুখ ফস্কে বেরিয়ে আসে শিখরের নাম। যদিও পরে তিনি বিষয়টি হেসে উড়িয়ে দেন। ততক্ষণে দর্শক ও বলিউডপ্রেমীরা ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন।

এরপর তাদের প্রেমের গুঞ্জনে ঘি ঢেলেছিল আরেকটি মুহূর্ত– জাহ্নবীর বাবা বনি কাপুর এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন, ‘শিখর খুবই ভালো ছেলে। পরিবারের সবার সঙ্গে ওর সম্পর্ক দারুণ। আমি জানি, ও জাহ্নবীকে ছেড়ে যাবে না।’

এই বক্তব্য অনেকটাই পরোক্ষে জাহ্নবী-শিখরের সম্পর্কের ছায়া তুলে ধরেছিল। তবে, এতকিছুর পরেও দু’জনের কেউই কখনও নিজেদের সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু বলেননি। তারা একে অপরকে বরাবর ‘ভালো বন্ধু’ বলে পরিচয় দিয়েছেন।

তবে এই সদ্য ভাইরাল হওয়া ভিডিও যেন সব প্রশ্নের জবাব এক নিঃশব্দ চিত্রেই দিয়ে দিল। তাতে কোনো সংলাপ নেই, নেই কোনো নাটকীয় মুহূর্ত। আছে শুধু একসঙ্গে হেঁটে চলা, একটি বিশ্বাস, আর হয়তো…একটি সম্পর্কের প্রকাশ, যা এতদিন কথায় বলা হয়নি। এই দৃশ্য অনেকটাই সিনেমার মতো। কোনো ডায়ালগ ছাড়াও দর্শকের মনে ছুঁয়ে যায়।

অনুরাগীরাও বুঝে নিয়েছেন- এ সম্পর্ক আর শুধুই ‘বন্ধুত্ব’ নয়। কেউ কেউ বলছেন, ‘এই হাতে হাত রাখাটাই তো আসল স্বীকৃতি।’

এই মুহূর্তে বলিউডে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের ক্যারিয়ার ঊর্ধ্বমুখী। একদিকে বক্স অফিস সাফল্য, অন্যদিকে একের পর কাজ করে যাচ্ছেন ওয়েব ও সিনেমায়।

অন্যদিকে শিখর পাহাড়িয়া, ভারতের রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি নিজে ব্যবসায়ী ও উদ্যোক্তা। এই দুই তরুণ-তুর্কির সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, তা ভবিষ্যৎই বলবে। আপাতত প্রেমের মৌসুমে বলিউডে জাহ্নবী-শিখর জুটিকে নিয়ে উৎসাহের অন্ত নেই।

ভিডিওটি যেন বলেই দিল, যা এতদিন গুঞ্জন ছিল, তা এখন আর শুধুই জল্পনা নয়। হয়তো এক নিঃশব্দ সিলমোহর পড়ে গেছে। তাতেই গুঞ্জনের গল্প এবার সত্যিকারের রোমান্সের রূপ নিতে চলেছে!

ভিডিওটি যেন বলেই দিল, যা এতদিন গুঞ্জন ছিল, তা এখন আর শুধুই জল্পনা নয়। হয়তো এক নিঃশব্দ সিলমোহর পড়ে গেছে। তাতেই গুঞ্জনের গল্প এবার সত্যিকারের রোমান্সের রূপ নিতে চলেছে!

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au