অস্ট্রেলিয়া

নিউক্যাসেলে হিট-অ্যান্ড-রান দুর্ঘটনায় ১৯ বছর বয়সী তরুণ গ্রেপ্তার

  • 9:49 pm - June 24, 2025
  • পঠিত হয়েছে:২০৪ বার
নিউক্যাসেলে প্রাণঘাতী হিট-অ্যান্ড-রান দুর্ঘটনায় ১৯ বছর বয়সী তরুণ গ্রেপ্তার

মেলবোর্ন, ২৪ জুন- নিউক্যাসেলে হিট-অ্যান্ড-রান দুর্ঘটনার ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। এই দুর্ঘটনায় ৫৫ বছর বয়সী এক নারী নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

ঘটনাটি ঘটে রবিবার বিকেলে নিউক্যাসেল রোডে, যখন পুলিশ অনুমোদনহীন নম্বরপ্লেটযুক্ত একটি হোল্ডেন কমোডোর গাড়ি থামানোর চেষ্টা করে। কিন্তু গাড়িটি না থেমে বিপজ্জনকভাবে চলতে থাকে এবং নিরাপত্তাজনিত কারণে পুলিশ পেছনে ধাওয়া করেনি।

এর কিছুক্ষণ পর অন্য একটি পুলিশের গাড়ি একই কমোডোরকে নিউক্যাসেল রোডে উত্তর ল্যাম্বটনে দেখতে পায়, যেখানে গাড়িটি ভুল পথে চলে গিয়ে পুলিশের দৃষ্টির বাইরে চলে যায়। পরে জানা যায়, সেই কমোডোর গাড়িটি একটি হিউন্দাই সেডানের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। হিউন্দাই গাড়িতে থাকা ৫৫ বছর বয়সী যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

হিউন্দাইয়ের ২৮ বছর বয়সী চালক গর্ভবতী ছিলেন তিনি সহ পিছনের আসনে থাকা ১৫ ও ১৭ বছর বয়সী দুই কিশোরী যাত্রী গুরুতর আহত হন। তাঁদের জন হান্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁরা এখনও সঙ্কটাপন্ন অবস্থায় আছেন। গর্ভবতী চালক দুর্ঘটনায় তাঁর অনাগত সন্তানের প্রাণ হারিয়েছেন।

হোল্ডেন গাড়ির চালক ও সামনের যাত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিউ সাউথ ওয়েলস পুলিশের স্ট্রাইক ফোর্স ক্যারারাং এবং অপারেশন ইউটাহ-এর সদস্যরা মঙ্গলবার বিকেল ৩:১৫ মিনিটে মেইফিল্ড এলাকার একটি বাড়ি থেকে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেন। তাঁকে ওয়ারাটাহ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি পুলিশকে সহায়তা করছেন।

পুলিশ আরও জানায়, কমোডোর গাড়ির সামনের যাত্রী হিসেবে সন্দেহভাজন ১৭ বছর বয়সী এক কিশোরীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au