বিনোদন

ট্র্যাকে ফিরলেন আমির

  • 8:46 pm - June 25, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার

বলিউডে মিস্টার পারফেকশনিস্ট বলা হয় আমির খানকে। যা কিছু করেন নিখুঁত হওয়া চাই তার। বাস্তবে হয়ও তাই। কিন্তু এই পারফেকশনিস্টকেই তিন বছর পর্দা থেকে দুরে থাকতে হয়েছে। সময়টা হিসাব করলে পাঁচ বছর।

কারণ, ২০১৯ সালে শুরু করেছিলেন ‘লাল সিং চাড্ডা’ নামে একটি সিনেমা। যেটি হলিউডের ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রানিত হয়ে বানিয়েছেন তিনি। সিনেমাটি ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি দেওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে সেটি পিছিয়ে যায়। মুক্তি পায় ২০২২ সালের ১১ আগস্ট। মুক্তির পর আশানুরূপ ফল পায়নি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সিনেমাটির অবস্থা এমন হয়েছিল যে, হলমালিককের অগ্রিম বুকিংয়ের টাকাও ফেরত দিয়ে হয়েছিল আমির খানকে।

এর আগের সিনেমা ‘থাগ অব হিন্দুস্তান’ নিয়েও আমিরকে ব্যর্থতার গ্লানি বইতে হয়েছে। পরপর দুই সিনেমার ব্যর্থতায় বেশ মুষড়ে পড়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। ঘোষণা দিয়েছেন আর অভিনয় করবেন না। কিন্তু ভক্ত ও পরিবার তাকে ছাড়েনি। বলা যায় তাদের চাপেই ফিরতে হয়েছে আমিরকে। ফিরেছেন ‘সিতারে জামিন পার’ নিয়ে। এটি অভিনেতার ‘তারে জামিন পার’ সিনেমার সিক্যুয়াল। অবশেষে ‘সিতারে জামিন পার’ নিয়ে আমিরের মুখে হাসি ফুটেছে।

৯০ কোটি ভারতীয় রুপি বাজেটের এ সিনেমাটি এরইমধ্যে ভারতীয় বাজারে প্রায় ৭০ কোটি রুপি ঘরে তুলে ফেলেছে। শুধু তাই নয়, এ সিনেমা দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন আমির খান! টপকে গেল লাল সিং চাড্ডাকে। চাড্ডার মুক্তির প্রথম পাঁচ দিনের আয় ছিল ৬০ কোটিরও কম ছিল। বাজেটও ছিল বেশি। অন্যদিকে ‘সিতারে জামিন পার’র বাজেট কম। পাঁচ দিনের আয়ও ৭০ কোটি ছাড়িয়ে গেছে। এটি আমিরের জন্য অবশ্যই খুশির সংবাদ। শুধু তাই নয়, বিশ্বব্যাপী বক্স অফিসে ‘সিতারে জমিন পর’ এরইমধ্যে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে।

আমিরের ফিরে আসার গল্প এখানেই শেষ নয়। ‘থাগ অব হিন্দুস্তান’ ও ‘লাল সিং চাড্ডা’ দেখে যারা নাক সিটকেছেন, তারাই এখন ‘সিতারে জামিন পার’ দেখে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ। সিনেমার গল্প, আমির খানের অভিনয়ের ভূয়সী প্রশংসায় মুখর বলিউড তারকারা। সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে নিজেদের একাউন্টে দিচ্ছেন পোস্ট। সমালোচকদের কাছ থেকে আসছে পজিটিভ রিভিউ। দর্শকমুখে ছড়িয়ে পড়ছে প্রশংসা। এতেই বোঝা যায়,  ‘সিতারে জমিন পর’ বক্স অফিসে লম্বা রেসের জন্য প্রস্তুত। আর তাতেই বুকের ভারি বাতাস ছেড়ে নিজেকে হালকা করেছেন আমির।

উল্লেখ্য, আরএস প্রসন্ন পরিচালিত এ সিনেমায় এতে আমির খান একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি টুর্নামেন্টের জন্য দশটি বিশেষ বাচ্চাকে প্রস্তুত করেন। তার সঙ্গে আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা, আরোশ দত্ত, বেদান্ত শর্মা, আয়ুষ বানশালি।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au