খেলা

সুইজারল্যান্ড নারী দলকে ৭-১ গোলে হারিয়েছে অনূর্ধ্ব ১৫ কিশোররা

  • 6:29 am - June 26, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার

মেলবোর্ন ২৬ জুন

নিজেদের ঘরের মাঠে ইউরো ২০২৫ শুরু হতে যাচ্ছে মাত্র কয়েক দিনের মধ্যে। অথচ তার আগে বড় এক অস্বস্তিকর ঘটনার মুখে পড়েছে আয়োজক সুইজারল্যান্ড নারী ফুটবল দল। প্রস্তুতি ম্যাচে তাদেরকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে এফসি লুসার্নের অনূর্ধ্ব–১৫ দল।

গোপনে আয়োজিত ম্যাচটি ছিল বন্ধ দরজার আড়ালে, তবে টিকটকে এক কিশোর ফুটবলারের পোস্টেই ফাঁস হয়ে যায় ম্যাচের স্কোরলাইন। দ্রুত সেই ভিডিও মুছে ফেললেও ততক্ষণে ৭-১ ব্যবধানে পরাজয়ের খবর পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়ায়।

নারী দলের মুখপাত্র সভেন মিকোসে এ নিয়ে বলেন, নারী ফুটবলে অনূর্ধ্ব বয়সভিত্তিক ছেলেদের দলের বিপক্ষে খেলা মোটেও অস্বাভাবিক কিছু নয়। এ ধরনের ম্যাচগুলো আমাদের জন্য শারীরিক প্রস্তুতির অংশ। ম্যাচের ফলাফল নয়, বরং গতি, চাপ ও কৌশলগত অনুশীলনই এখানে মুখ্য।

তিনি আরও বলেন, এই ম্যাচগুলোর ইন্টেনসিটি ও কভারেজ অনেক সময় আন্তর্জাতিক ম্যাচের মতোই হয়ে থাকে। তাই ফলাফলের চেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশটাই জরুরি।

সুইজারল্যান্ডের পক্ষে একমাত্র গোলটি করেন আলায়াহ পিলগ্রিম। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ম্যাচে অংশ নিয়েছেন সুইজারল্যান্ড নারী দলের সবচেয়ে আলোচিত তারকা আলিশা লেমানও। জাতীয় দলের মূল একাদশে জায়গা হারানো ও জুভেন্টাসে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় তাকে নিয়ে ছিল শঙ্কা। তবে প্রস্তুতি ম্যাচে খেলায় বুঝিয়ে দিলেন, ইউরো দলে ফেরার লড়াইয়ে তিনি আছেন।

এফসি লুসার্নের বিপক্ষে এই বড় হারই প্রথম নয়। প্রস্তুতির অংশ হিসেবে আগেও দুইটি যুব দলের বিপক্ষে খেলেছে সুইস মেয়েরা। এফসি সোলোথার্নের অনূর্ধ্ব–১৫ দলের কাছে ২-১ গোলে হেরেছিল তারা, আর এফসি বিয়েল অনূর্ধ্ব–১৫ দলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল।

সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া ইউরো ২০২৫ এর প্রথম ম্যাচেই মুখোমুখি হবে আইসল্যান্ড ও ফিনল্যান্ড (২ জুলাই)। স্বাগতিকদের প্রথম ম্যাচ নরওয়ের বিপক্ষে, সেটি অনুষ্ঠিত হবে সেন্ট জ্যাকব পার্কে।

নারী ও পুরুষ ফুটবলের শারীরিক ক্ষমতা ও খেলার ধরন ভিন্ন। তাই প্রস্তুতির অংশ হিসেবে অনূর্ধ্ব–১৫ ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলার রীতি অনেক নারী জাতীয় দলই অনুসরণ করে থাকে। এতে ফলাফল নয়, বরং গতি, ট্যাকটিকস ও চাপ সামলানোর অনুশীলনটাই মুখ্য।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au