বিশ্ব

নিউইয়র্ক মেয়র নির্বাচনে মনোনয়ন নিশ্চিত মামদানির, গ্রেফতারের হুমকি ট্রাম্পের

  • 2:04 am - July 03, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার

নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলেন তরুণ রাজনীতিক জোহরান মামদানি। ডেমোক্রেটিক প্রাইমারির শেষ রাউন্ডে বড় ব্যবধানে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে এই মনোনয়ন নিশ্চিত করেন মাত্র ৩৩ বছর বয়সী এই রাজ্য আইনপ্রণেতা।

মামদানি ও তার সমর্থকদের কাছে এটি এক অসাধারণ অর্জন, যা তাকে নভেম্বরের নির্বাচনে অনেকটা এগিয়ে দিয়েছে এবং জাতীয় রাজনীতিতেও আলোড়ন তুলেছে। ডেমোক্র্যাটরা এখন মামদানিকে সর্বাত্মক সমর্থন দিচ্ছে।

এদিকে ক্ষমতাসীন রিপাবলিকানরা মামদানির বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে গ্রেফতারের হুমকি দিয়েছেন। ফ্লোরিডার এভারগ্লেডসে এক অভিবাসী আটককেন্দ্র পরিদর্শনের সময় ট্রাম্প দাবি করেন, মামদানি নাকি “অবৈধভাবে” যুক্তরাষ্ট্রে আছেন এবং মেয়র নির্বাচিত হয়ে যদি আইসিই–এর (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কাজে হস্তক্ষেপ করেন, তাহলে তাকে গ্রেফতার করা হবে।

ট্রাম্পের ভাষায়, ‘‘আমরা বিষয়টি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। অনেকেই বলছে তিনি অবৈধভাবে এখানে আছেন। সব কিছুই খতিয়ে দেখা হবে।’’

শুধু ট্রাম্পই নন, রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস মামদানির নাগরিকত্ব বাতিল করে তাকে দেশ থেকে বের করে দেওয়ারও দাবি তুলেছেন।

তবে মামদানি এই অভিযোগের জবাব দিয়েছেন দ্রুতই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ছোটবেলায় উগান্ডা থেকে তার পরিবার আইনগতভাবেই যুক্তরাষ্ট্রে এসেছে এবং পরে তিনি বৈধভাবে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। বিবৃতিতে মামদানি বলেন, ‘‘আমি কোনো আইন ভাঙিনি; তবুও প্রেসিডেন্ট আমাকে হুমকি দিচ্ছেন, কারণ আমি আমাদের শহরকে আইসিইর ভয়ের রাজত্ব থেকে রক্ষা করতে চাইছি।’’

তিনি আরও বলেন, ‘‘এই বক্তব্য শুধু আমার নয়, বরং নিউইয়র্কবাসীর গণতান্ত্রিক অধিকারকে হুমকির মুখে ফেলছে। আপনারা প্রতিবাদ করলে, তারা আপনাকে টার্গেট করবে।’’

এই শাখার আরও খবর

বন্যপ্রাণীর সঙ্গে নেপালের পাহাড়ি কৃষকদের টিকে থাকার লড়াই

নেপালের মধ্য-পাহাড়ি অঞ্চলের খাড়া ঢালে প্রজন্মের পর প্রজন্ম ধরে সোপান পদ্ধতিতে চাষাবাদ করে আসছেন কৃষকেরা। পাহাড়ের ঢাল কেটে তৈরি করা এসব ধাপের মতো জমিতে ভুট্টা,…

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি এবং তাঁর প্রতি মানবিক ও আইনগত সহযোগিতার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।…

অসুস্থ মাকে দেখতে প্যারোলও মিলল না চিন্ময় কৃষ্ণ দাসের

চট্টগ্রামে কারাগারে বন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অসুস্থ মাকে দেখতে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদনও নাকচ করা হয়েছে। ৭১ বছর বয়সী তাঁর মা সন্ধ্যারানি ধর দীর্ঘদিন…

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে আটক যুবককে পিটিয়ে হত্যা, যুবককে পেটাল কারা?

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টিঅ্যান্ডটি তার ভান্ডার কার্যালয়ে চোর সন্দেহে আটক এক যুবকের মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। মঙ্গলবার সকালে বিটিসিএল কার্যালয়ের…

‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না’: রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিএনপির অতীত শাসনামল ও বিভিন্ন অনিয়মের সমালোচনা করে রুমিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au