বিশ্ব

স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত মোদী, আন্তর্জাতিক স্বীকৃতির সংখ্যা বেড়ে ৩৩

  • 2:59 pm - June 16, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার
স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত মোদী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে স্লোভাকিয়া। দেশটির রাজধানী ব্রাতিস্লাভায় অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো মোদীর হাতে ‘অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ পদক তুলে দেন।

এর মধ্য দিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর কাছ থেকে পাওয়া নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক সম্মানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩-এ।

সোমবার স্লোভাকিয়া সফরে পৌঁছালে দেশটির ঐতিহ্যবাহী রীতি অনুসারে রুটি ও নুন দিয়ে তাকে স্বাগত জানানো হয়। স্লোভাক সংস্কৃতিতে বিশেষ অতিথির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর প্রতীক হিসেবে এই প্রথা অনুসরণ করা হয়।

সফরকালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন নরেন্দ্র মোদী। বৈঠকে সন্ত্রাসবাদ দমন, প্রতিরক্ষা সহযোগিতা, দক্ষ জনশক্তি বিনিময়, প্রযুক্তিগত উন্নয়ন, শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় দেশ পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ১১টি সমঝোতা স্মারক ও চুক্তিতে স্বাক্ষর করেছে।

বৈঠকের পর মোদী ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করার ক্ষেত্রে স্লোভাকিয়ার সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, ভারত ও স্লোভাকিয়ার সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বহুমাত্রিক হবে।

সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মোদী বলেন, এই সম্মান তার জন্য অত্যন্ত গর্বের। তিনি স্লোভাকিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতের ১৪০ কোটি মানুষের সম্মান। তিনি এই স্বীকৃতি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি উৎসর্গ করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করার জন্য ভারত ও স্লোভাকিয়া একটি বিশেষ কমিটি গঠনে সম্মত হয়েছে। পাশাপাশি দুই দেশের নাগরিকদের কনস্যুলার সেবা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে ‘কনস্যুলার ডায়ালগ মেকানিজম’ চালু করা হবে।

দক্ষ জনশক্তির চলাচল সহজ করতে শ্রম অভিবাসন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। এর ফলে দক্ষ কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান ও সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ভারত ও স্লোভাকিয়া। যৌথ গবেষণা, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং সামরিক শিল্প সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক অবস্থান নিয়েছে।

এ ছাড়া ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং অডিও-ভিজ্যুয়াল খাতে সহযোগিতা বাড়াতে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণাকে গুরুত্ব দিয়ে স্লোভাকিয়ার টেকনিক্যাল ইউনিভার্সিটি অব কোশিচেতে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের (আইসিসিআর) উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রথম চেয়ার চালুর ঘোষণাও দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপীয় অঞ্চলে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক উপস্থিতি শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে স্লোভাকিয়া সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এই সফর মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au