সর্বশেষ

ড্রেসিংরুমে কফি খেতে খেতেই দেখি পাঁচ উইকেট নেই: তাসকিন আহমেদ

  • 7:06 am - July 03, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার

মেলবোর্ন ৩ জুলাই

৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এরপর বাংলাদেশের হার ছিল শুধু সময়ের ব্যাপার। তবে একপ্রান্ত আগলে রেখে খেলে বাংলাদেশের হারের ব্যবধান কমিয়েছেন জাকের আলী। তিনি ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে ফিরলে বাংলাদেশের ৭৭ রানের হার নিশ্চিত হয়ে যায়।

শ্রীলঙ্কার দেয়া ২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে পারভেজ হোসেন ইমনের উইকেট হারালেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে বাংলাদেশের প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছিলেন বেশ ভালোভাবেই। শান্ত ও তানজিদ যোগ করেছিলেন ৭১ রান। বাংলাদেশের সংগ্রহ এক সময় ছিল ১ উইকেটে ১০০।

সেখান থেকে ১০৫ রানের মধ্যে নেই ৮ উইকেট। এমন অবিশ্বাস্য ধস আশা করেনি বাংলাদেশ দলও। ম্যাচ শেষে বাংলাদেশ দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন আহমেদ। তিনি জানিয়েছেন, কফি খাচ্ছিলেন ড্রেসিং রুমে। হুট করেই বাংলাদেশের ৫ উইকেট পড়ে গেল। ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা আবারও মনে করিয়ে দিলেন এই পেসার।

সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, ‘এটা আমাকে মনে করিয়ে দেয় যে, ক্রিকেটে কিছু অনিশ্চয়তা আছে… আমি আশা করিনি, কারণ আমি ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, কিন্তু হঠাৎই ৫ উইকেট পরে গেলো। কিন্তু আশা করি, আমরা পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরব। সবাই ভুল থেকে শিখে, কিন্তু, এট
এমন ধসের ব্যাখ্যা দিতে গিয়ে তাসকিন জানিয়েছেন হুট করে শান্ত ও তানজিদের মতো সেট ব্যাটসম্যান ফিরে যাওয়াতেই হয়তো সবাই একটু ঘাবড়ে গিয়েছিলেন। এমন ধসকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের এই পেসার। বাংলাদেশ এতো বাজে খেলার মতো দল না বলেও দাবি করেছেন তিনি।

তাসকিন বলেছেন, ‘না, আসলে একটা ওভারে ২জন সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়তো কিছুটা প্যানিক হয়েছিলো। তো তখন দেখা গেছে, চাপের মধ্যে প্যানিক হওয়াতে যেভাবে আউট গুলো হয়েছে, একটু অপ্রত্যাশিত ছিলো। কারণ আপনারাও জানেন, যে আমরা যে ভাবে আউট হয়ে গেছি, এতটাও বাজে টিম আমরা না।

তাসকিন আরও বলেন, ‘সবার ক্যাপাবিলিটি আছে, অপ্রত্যাশিত এই ধসের জন্যই হেরে গেলাম, কিন্তু, আমরা আশা করছি, দ্রুত কাটিয়ে উঠবো সব সমস্যা এবং সামনে ভালো জয় নিয়ে আসবো, কারন স্বপ্ন দেখা ছাড়া তো আগানো যাবে না, প্রতিদিন আমরা অনেক কঠোর পরিশ্রম করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, দোয়া রাখবেন।

তাসকিন অবশ্য এই ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন। শ্রীলঙ্কাকে অল আউট করে দিতে বড় অবদান রেখেছেন এই পেসার। বাংলাদেশের নাটকীয় ধসের আগে বল হাতে ৪৭ রানে ৪ উইকেট নেন এই পেসার। ইনজুরি কাটিয়ে ফিরে বল হাতে পারফর্ম করলেও সতীর্থদের খামখেয়ালীতে ম্যাচটা স্মরণীয় হলো না তাসকিনের।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au