বিশ্ব

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় ‘দুই ইঞ্জিন একসাথে বিকল’ হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে তদন্তকারীরা

  • 4:56 pm - July 03, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার

ভারতের আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দুর্ঘটনায় ২৪০–২৭০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় তদন্তকারীরা ধারণা করছেন, বিমানের দুটি ইঞ্জিন একসাথে বিকল হয়ে গিয়েছিল। যা একেবারেই বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

১২ জুনের এই দুর্ঘটনায় একমাত্র জীবিত ছিলেন ভিশ্বাস রমেশ নামের এক যাত্রী। ঘটনার সময় বিমানটির জরুরি রাম-এয়ার টারবাইন চালু হয়েছিল, যা সাধারণত বাইরের বিদ্যুৎ না থাকলে চালু হয়। বিশেষ ফ্লাইট সিমুলেশনেও দেখা গেছে, শুধু ল্যান্ডিং গিয়ার বা ফ্ল্যাপের সমস্যার কারণে এ রকম বড় ধরনের দুর্ঘটনা ঘটার কথা নয়; ইঞ্জিন বিকল না হলে বিমান আকাশেই থাকতে পারত।

তদন্তকারীরা এখন সম্ভাব্য কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটি, জ্বালানির দূষণ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখছেন। তবে পাখির আঘাতের (বার্ড স্ট্রাইক) সম্ভাবনা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।

বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করে বিশ্লেষণ করা হয়েছে। ভারতের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)–এর নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তদন্ত সংস্থাগুলোর সহযোগিতায় তদন্ত চলছে। প্রাথমিক প্রতিবেদন শিগগিরই প্রকাশের কথা রয়েছে।

এটি ছিল বোয়িং ড্রিমলাইনার মডেলের প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা, যা নিয়ে বিমান চলাচল ও যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তথ্য্যসুত্রঃ The Sydney Morning Herald (SMH)

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au