বিনোদন

তাহসানের সঙ্গে বিচ্ছেদ মানতে পারছিলেন না মিথিলা

  • 4:42 am - July 05, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার ভেঙে যাওয়ার সময় নিজেকে সামলে নিতে পারছিলেন না মিথিলা। সম্প্রতি এক পডকাস্টে এসে নিজের ভাঙাচোরা সময়ের কথা অকপটে বললেন এই অভিনেত্রী ও সমাজকর্মী।

বললেন, ২০১৫ সালে আমরা আলাদা থাকতাম, কিন্তু তখনও বিশ্বাস ছিল সব ঠিক হয়ে যাবে। অপেক্ষা করছিলাম। মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না। ২০১৭ তে বুঝলাম-এই সম্পর্কটা আর কাজ করবে না।”

তখন তিনি ছিলেন এক তরুণী মা, শিশুসন্তান কোলে। বয়স কম, অভিজ্ঞতা কম, কিন্তু দায়িত্ব পাহাড়সম। অভিনেত্রীর ভাষ্য, আমি জানতামই না কীভাবে সিদ্ধান্ত নিতে হয়…’

সেই সংকটময় সময়ে নিজের অর্থনৈতিক স্বাধীনতাই তাকে আলো দেখিয়েছে। মিথিলা বলেন, মেয়েদের নিজের একটা জায়গা থাকা জরুরি-সেটা বাবার বাড়ি নয়, শ্বশুরবাড়ি নয়, নিজের বাড়ি।

বিয়ের পরও পড়াশোনা, চাকরি চালিয়ে গেছেন মিথিলা। বললেন, তখন এতটা স্বাধীন ছিলেন না, যে একা বাচ্চা মানুষ করতে পারেন। তবুও লড়ে গেছেন-ভাঙা মন, একা জীবন আর অসমাপ্ত সম্পর্কের ছায়া বুকে নিয়ে।

একটা সময় ছিল, তারা ছিলেন পর্দার আদর্শ জুটি। “আমার গল্পে তুমি”, “মিস্টার অ্যান্ড মিসেস”, “ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম” নাটক হোক বা গান, তাহসান-মিথিলা মানেই ছিল ভালোবাসার এক কবিতা।

কিন্তু বাস্তব জীবনের কবিতা সবসময় ছন্দময় হয় না। কিছু সম্পর্ক শেষ হয়, কিন্তু থেকে যায় গল্প হয়ে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au