সর্বশেষ

এসএসসি পরীক্ষার ফলাফল আজ ২টায়, যেভাবে পাবে শিক্ষার্থীরা

  • 5:26 pm - July 10, 2025
  • পঠিত হয়েছে:১৮৮ বার
মুঠোফোন ও ট্যাবে এসএসসি পরীক্ষার ফলাফল দেখছে শিক্ষার্থীরা। ছবিঃ প্রথম আলো

ঢাকা, ১০ জুলাই-

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশ করা হবে। বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নেওয়া এই পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশিত হবে।

ফলাফল শিক্ষার্থীরা বিভিন্নভাবে জানতে পারবে। www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে। এছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2025। ফিরতি মেসেজে ফলাফল জানানো হবে।

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এজন্য Dakhil MAD রোল নম্বর 2025 লিখে 16222 নম্বরে পাঠালে ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই সেই নম্বরে ফলাফল পৌঁছে যাবে। কারিগরি শিক্ষার্থীরা জানতে চাইলে লিখতে হবে SSC TEC রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

সব পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করবে। শিক্ষার্থীরাও নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল প্রকাশ করা হবে না।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল শুরু হওয়া এ পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম।

এই শাখার আরও খবর

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au