ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা
হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।
গত ৪ জুলাই বাড়ি ফিরে দেখতে পান তার ভাইয়ের স্ত্রী শিউলী বেগমের কক্ষ বাদে অন্য সব কক্ষ তালাবদ্ধ। শিউলী বেগম তখন বাবর মিয়াকে দ্বিতীয় তলায় থাকতে বলেন। পরের দিন ৫ জুলাই সকাল ৮টার দিকে শিউলী বেগম ও তার মেয়ে জামাই তারেক আহমেদ চৌধুরী আমাকে আধা ঘণ্টার মধ্যে বাবর মিয়াকে বাসা থেকে নেমে যেতে হুমকি দেন।
বাবর হোসেন জানান, তিনি বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন। সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। তার পরও বাড়িতে উঠতে পারছেন না। তিনি এ ঘটনার প্রতিকার চান।
অবশ্য বাবর হোসেনের অভিযোগ অস্বীকার করেছেন তার ভাইজি জামাই ব্যাংক কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরী। তিনি মুঠোফোনে বলেন, ‘আমি দীর্ঘদিন খুলনায় যাই না। আমাকে কেন জড়ানো হলো বুঝতে পারছি না। মিয়া বাবর হোসেন ৭ বছর আগে তার সম্পত্তি বিক্রি করে চলে গেছেন। তার আপন মামিকে ভাগিয়ে বিয়ে করার কারণে তার সাথে পরিবারের যোগাযোগ ছিল না। এ ছাড়া জমিদারবাড়ির যে অংশটুকু তার ছিল সেটি তারই আপন ছোট ভাই চিত্রনায়িকা পপির বাবা আমির হোসেন টুলুর কাছে বিক্রি করেছেন।’
তিনি বলেন, ‘টুলু জীবিত থাকাকালে ওই অংশটুকু তার মেয়ে খেয়ালীকে লিখে দেন। মিয়া বাবর হোসেন তার ফুফুর কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছেন। হাবিব নামের এক যুবক মিয়া বাড়ির সুনাম ক্ষুণ্ণ করার জন্য ও সম্পত্তি দখল করার জন্য কলকাঠি নাড়ছে।
এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করে মিয়া বাবর হোসেন বলেন, তারেক সত্য তথ্য দেয়নি। তিনি জানান, নাবালককালে তিনি সম্পত্তির মালিকানা পেয়েছেন। আর কখনো কোনো জমি-জায়গা বিক্রি করেননি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au