সর্বশেষ

রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল

  • 8:29 pm - July 12, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন; ছবি সংগৃহীত

ঢাকা, ১২ জুলাই-

রাজসাক্ষী হিসেবে সহযোগিতার শর্তে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যার ঘটনায় নিজেকে দোষী স্বীকার করে মামলার বিস্তারিত তথ্য ও প্রমাণ তুলে ধরাসহ বিচার প্রক্রিয়ায় সার্বিক সহায়তার প্রতিশ্রুতির ভিত্তিতে তাকে এই ক্ষমা দেওয়া হয়।

শনিবার (১২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করেন। আদেশে চৌধুরী মামুনকে অন্য আসামিদের থেকে আলাদা করে কারাগারে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ জানান, ট্রাইব্যুনালকে সহযোগিতা করে জুলাই গণহত্যার সব তথ্য-প্রমাণ তুলে ধরলে এই ক্ষমার আদেশ কার্যকর হবে।

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালে নিজেকে দোষী সাব্যস্ত করে চৌধুরী মামুন বলেন, ‘জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে যে হত্যা-গণহত্যার অভিযোগ আনা হয়েছে, তা সত্য। আমি রাজসাক্ষী হয়ে এসব অপরাধের বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই এবং রহস্য উন্মোচনে সহায়তা করতে চাই।’

সাবেক এই পুলিশ মহাপরিদর্শক জানান, আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে তিনি আদালতের কাছে সত্য প্রকাশের উদ্যোগ নিচ্ছেন, যাতে বিচার প্রক্রিয়া সহজ হয় এবং ন্যায়বিচার নিশ্চিত হয়।

এই শাখার আরও খবর

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au