বিনোদন

শারীরিক পরিবর্তন নিয়ে মুখ খুললেন করণ জোহর

  • 8:47 pm - July 12, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার

বলিউডের স্বনামধন্য পরিচালক ও সঞ্চালক করণ জোহরকে দেখে একরকম হতাশ তার ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি তার একটি ছবি রেডিটে ভাইরাল হয়, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছড়ায় সামাজিক মাধ্যমে। এ মুহূর্তে তার শরীরের গঠন পরিবর্তন নিয়ে অনেকেই বিস্মিত। কেউ কেউ উদ্বিগ্ন। অনেকে মনে করছেন, ওজন কমাতে করণ কোনো ওষুধ ব্যবহার করেছেন। ভালো দেখাচ্ছে না, নিশ্চয়ই তিনি অসুস্থ। সম্প্রতি  ‘ধড়ক ২’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ নিয়ে যে কথা বললেন পরিচালক।

করণ জোহর বলেন, ইন্টারনেটে এমন সব কথা পড়েছি, যেন আমাকে প্রায় মেরে ফেলা হয়েছিল। কেউ বলছেন, আমার কী হয়েছে? করণ জোহর কি অসুস্থ? তিনি বলেন, আমি সবাইকে জানাতে চাই— আমি একদম সুস্থ ও সুখে আছি। বরং এর আগে এত হালকা-স্বস্তিতে কখনো অনুভব করিনি।

এ পরিচালক বলেন, ওজন কমার পেছনে স্বাস্থ্যকর কিছু অভ্যাসের অবদান রয়েছে। আমি এখন সুস্থভাবে বেঁচে আছি এবং দীর্ঘ সময় বেঁচে থাকতে চাই। বিশেষ করে আমার সন্তানদের জন্য। ওরা আমার সব কিছু। আমার ভেতরে অনেক গল্প আছে, যেগুলো আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাই।

উল্লেখ্য, করণ জোহর প্রযোজিত ‘ধড়ক ২’ সিনেমায় অভিনয় করেছেন তৃপ্তি দিমরি ও সিদ্ধান্ত চতুর্বেদী। এ সিনেমাটি পরিচালনা করেছেন শাজিয়া ইকবাল। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ধড়ক’ সিনেমার এটি সিক্যুয়েল।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au