বিনোদন

প্রীতম-জেফারকে নিয়ে এবার কমেডি রসায়ন

  • 8:58 pm - July 12, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার

গানের ভুবন থেকে অভিনয়ের জগতে পা রেখেছেন বহু শিল্পী। তবে এবার এক ফ্রেমে একত্রিত হচ্ছেন সংগীতজগতের দুই প্রতিভাবান নাম– প্রীতম হাসান ও জেফার রহমান। আর তাদের নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। ‘তুমি আমি শুধু’ নামে এই রোমান্টিক-কমেডি ঘরানার ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম ও জেফার।

নির্মাতা শিহাব শাহীন জানান, বেশ কিছুদিন ধরেই এই প্রজেক্টটি নিয়ে তাঁর পরিকল্পনা ছিল। তিনি বলেন, “এই সিনেমার কাজ শুরু করার কথা ছিল দুই বছর আগে। নানা কারণে পিছিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত গেল কোরবানির ঈদের আগে এর শুটিং শেষ করেছি। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।” ‘তুমি আমি শুধু’ নিয়ে নির্মাতা যেমন আশাবাদী, ঠিক তেমনই প্রধান দুই চরিত্র প্রীতম ও জেফারের রসায়ন নিয়েও তিনি দারুণ উচ্ছ্বসিত। তাঁর ভাষায়, প্রীতমের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে ওর অভিনয় দারুণ লেগেছিল। ও তো চমৎকার পারফর্মার। আর জেফারও অভিনয়ে খুব মনোযোগী, দায়িত্বশীল। এই ফিল্মে সে খুবই আন্তরিকভাবে কাজ করেছে। তাদের দুজনের মধ্যে দারুণ একটা কমেডি রসায়ন তৈরি হয়েছে, যা দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।”

তবে সিনেমার গল্প এখনই খোলাসা করতে নারাজ এই নির্মাতা। তিনি বলেন, “গল্পটা একটু ভিন্ন। আগেভাগে কিছু বলতে চাই না। রহস্য থাকুক। তবে এটুকু বলতে পারি, দর্শক এই সিনেমায় হাসির পাশাপাশি পাবেন বন্ধুত্ব, সম্পর্ক এবং জীবন নিয়ে কিছু দারুণ মুহূর্ত।”

শুধু এই ওয়েব ফিল্ম নয়, সম্প্রতি দেশের ডিজিটাল হেলথসেবা নিয়ে নির্মিত ‘সুখী’ অ্যাপের ছয়টি বিজ্ঞাপনচিত্রও নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে কাজ করেছেন মিথিলা, দীঘি, রুকাইয়া চমক, নাসির উদ্দিন খান, ইমন ও ইরফান সাজ্জাদ।

উল্লেখ্য, শিহাব শাহীন ২০০১ সালে নাটক ‘ঘূর্ণি’র মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৫ সালে ‘রমিজের আয়না’ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং ২০১৫ সালে তাঁর প্রথম চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ প্রশংসিত হয়। ওয়েব সিরিজে ‘সিন্ডিকেট’, ‘মাইসেল্ফ আলেন স্বপন’ ও ‘গোলাম মামুন’-এর মতো কাজ দিয়ে তিনি ওটিটিতে পৌঁছেছেন নতুন উচ্চতায়।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au