বিনোদন

‘সিরিয়াল কিসার’ তকমা পছন্দ করেন না ইমরান হাশমি

  • 9:03 pm - July 12, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার

বলিউডে ক্যারিয়ারের শুরু থেকেই ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন ইমরান হাশমি। একের পর এক ছবিতে সহঅভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ও ঠোঁটে চুমু- এটাই যেন হয়ে উঠেছিল ইমরানের সিনেমার ‘ট্রেডমার্ক’। তনুশ্রী দত্ত, উদিতা গোস্বামী, মল্লিকা শেরাওয়াত, বিপাশা বসু, কঙ্গনা রানাউত- নতুন নায়িকা মানেই ইমরানের সঙ্গে রোমান্স আর পর্দাজুড়ে চুম্বনের দৃশ্য।

এই চুমু-কীর্তি প্রযোজকদের মুখে হাসি এনে দিলেও, বক্স অফিসে ব্যবসাসফল ছবির সঙ্গে ইমরানের নাম থাকলেও, অভিনেতা নিজে কিন্তু ‘সিরিয়াল কিসার’ তকমাটা একেবারেই পছন্দ করেন না। বরং তিনি চান, মানুষ তাকে একজন প্রকৃত অভিনেতা হিসেবে চিনুক, কেবল রোমান্টিক দৃশ্য বা চুমুর জন্য নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমি কি শুধু নায়িকাদের চুমুই খেয়েছি? কিন্তু প্রথম ছবি থেকেই আমি অভিনয়ে গুরুত্ব দিয়েছি। তবে খুব কম মানুষই আমাকে একজন অভিনেতা হিসেবে দেখেছে বা স্বীকৃতি দিয়েছে।’

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত মুকেশ ভাটের ‘ফুটপাত’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু ইমরানের। এরপর ‘মার্ডার’ ও ‘গ্যাংস্টার’-এর মতো সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। কিন্তু শুরু থেকেই তার গায়ে ‘পোস্টার বয়’ বা ‘সিরিয়াল কিসার’-এর ছাপ লেগে যায়, যা তার খারাপ লেগেছে। তবে কিছু নির্মাতা ও দর্শক আছেন, যারা ইমরানের অভিনয় দক্ষতা চিনতে পেরেছেন বলেই হয়তো ‘দ্য ডার্টি পিকচার’-এর মতো চরিত্রনির্ভর সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। এই অভিমান ঝেড়ে ইমরান বলেন, ‘বলিউডে এখনো কয়েকজন রয়েছেন, যারা আমাকে সিরিয়াল কিসারের বাইরে গিয়ে একজন অভিনেতা হিসেবে দেখে। আমি সবার কাছে শুধু এটুকুই বলতে চাই- আমি শুধু নায়িকাদের চুমুই খাই না।’

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au