বিনোদন

দৃষ্টিহীন চরিত্রে অভিনয় থেকেই চক্ষুদানের সিদ্ধান্ত হৃত্বিক রোশানের

  • 6:08 pm - July 13, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার

চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছেন বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান। এ সিদ্ধান্ত অভিনেতা বহু আগেই নিয়েছিলেন, এবার সেরেছেন আনুষ্ঠানিকতা। মৃত্যুর পর চক্ষুদানের জন্য নিবন্ধণ করেছেন তিনি।

যদিও প্রথমে কাউকে কিছু জানাতে চাননি এ তারকা অভিনেতা। পরে চক্ষুদানের জন্য অন্যকে উৎসাহিত করতে এই খবর সামনে এনেছেন তিনি। বছর কয়েক আগে ‘কাবিল’ সিনেমায় হৃত্বিক এক অন্ধ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন। মূলত তখনি চক্ষুদান সম্পর্কে হৃতিকের উপলব্ধি আরও গভীর হয়।

অভিনয় জীবনের ২৫ বছর পার করে ফেলেছেন তিনি। এবার ‘কৃশ ৪’ দিয়ে পরিচালনায় আসছেন, সেখানে হৃত্বিক নিজেও অভিনয় করবেন। তার ভাষ্য, “কৃশ ৪ এর মাধ্যমে এমন কিছু হতে চলছে যা আগে বলিউডে হয়নি। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো কিছু অভিজ্ঞতার যোগান দেবে।”

পর্দায় অভিনেতা হিসেবে আসার আগেই হৃত্বিক তার বাবার ‘খুদগার্জ’, ‘কিং আঙ্কল’, ‘করণ অর্জুন’ এবং ‘কয়লা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

২০২৬ সালের শুরুতে ‘কৃষ ৪’ এর শুটিং শুরু হবে। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো জানা যায়নি। এছাড়া চলতি বছরে মুক্তি পেতে চলছে হৃত্বিকের ‘ওয়ার ২’।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au