খেলা

সিরিজ হারের মিশন এড়াতে দ্বিতীয় টি-২০তে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

  • 6:31 pm - July 13, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার

ডাম্বুলায় ব্যাটারদের জ্বলে উঠার দিন।   ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই লিটনদের। ওয়ানডেতে মিরাজরা প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে না জিতলে ক্যান্ডিতে শেষ ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ থাকত না। তেমনি টি২০ সিরিজের উন্মাদনা ধরে রাখার জন্য হলেও বাংলাদেশের জেতা উচিত। লিটন দাসরা মনেপ্রাণে সেটা চাচ্ছেনও। কোচিং স্টাফও কায়মনে প্রার্থনা করছেন একটি জয়ের।

দলের সাফল্য ছাড়া সাম্প্রতিক বিতর্ক ও অস্থিরতা চাপা দেওয়া সম্ভব নয়। এই বাস্তবতা কোচিং স্টাফও ভালো করেই জানেন। তাই টি-টোয়েন্টিতে জয় শুধু খেলোয়াড়দের নয়, কোচ ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনেরও মরিয়া চাওয়া। কারণ দল ব্যর্থ হলে প্রশ্নের মুখে পড়বেন তারাও। লিটন দাসের জন্যও এটি হতে পারে জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখার লড়াই। সব মিলিয়ে ডাম্বুলার রাংগিরি স্টেডিয়ামে নিজেদের প্রয়োজনে, দলের অস্তিত্ব রক্ষায় জয়টাই সবচেয়ে বড় প্রয়োজন লিটনদের জন্য।

দেয়ালে পিঠ ঠেকে গেলে ভালো খেলে বাংলাদেশ। ব্যাকফুটে থেকে অনেক ম্যাচ জেতানোর রেকর্ড আছে মাশরাফী-সাকিবদের। ২০১৭ ও ২০১৮ সালে শ্রীলঙ্কার মাটিতেও দারুণ কিছু সাফল্য পেয়েছেন তারা। ওয়ানডে, টি২০, টেস্ট– তিন সংস্করণেই জয় ছিল। আট বছর আগে ডাম্বুলায় আছে ওয়ানডে জয়ের সুখস্মৃতি। তামিম ইকবালের সেঞ্চুরি, তাসকিন আহমেদের হ্যাটট্রিক উইকেট শিকার করার স্মৃতি এখনও সতেজ। কারণ রাংগিরি স্টেডিয়ামে ২০১৭ সালের পরে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ।

আট বছর আগের সেই দলের মাত্র তিনজন ক্রিকেটার তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান আছেন বর্তমান দলে। যদিও সংস্করণ ভিন্ন, এবার টি২০ খেলবে বাংলাদেশ; যেখানে সফল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। একটি ভালো ইনিংস বা একটি ভালো বোলিং স্পেল ম্যাচ জিততে সাহায্য করে। তানজিম হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়রা একটি ইমপ্যাক্ট ইনিংস খেলে দিলে জয়ের খাতা খুলতে পারে দলটি। আসলে একটি কার্যকর ইনিংস খেলার মতো ছন্দে থাকা ব্যাটার পাওয়া যাচ্ছে না দলে। বরং ব্যাটারদের ব্যর্থতার কারণেই পাল্লেকেলে স্টেডিয়ামের ব্যাটিং উইকেটেও ১৫৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বোলিং ভালো হওয়ায় ১৯ ওভার পর্যন্ত শ্রীলঙ্কাকে আটকে রাখা সম্ভব হয়েছিল।

ডাম্বুলায় জিততে হলে অলআউট ক্রিকেট খেলতে হবে টাইগারদের। কারণ পাল্লেকেলের মতো রাংগিরিতেও স্পোর্টিং উইকেট করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হতে পারে। সেটাও নির্ভর করছে বাংলাদেশ দলের লড়াইয়ের ওপের। ডাম্বুলার গ্যালারি নিচু হওয়ায় দুই দিক থেকে হুহু করে বাতাস প্রবাহিত হয়। বিশেষ করে উত্তর-পশ্চিম দিকের বিশাল লেক ইবানকাটুয়া থেকে প্রবাহিত হাওয়ার প্রভাব স্টেডিয়ামের ২২ ও থাকবে। এই ভেন্যুতে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট খেলে শ্রীলঙ্কান ক্রিকেটাররা এই কন্ডিশনের সঙ্গে পরিচিত। ছোটখাটো এই জিনিসগুলোও মানিয়ে নিতে হবে লিটনদের।

যদিও শ্রীলঙ্কান ফিল্ডিং কোচ উপুল থারাঙ্গা বলছেন, প্রথম টি২০-এর মতো দাপুটে ক্রিকেট খেলে ডাম্বুলা থেকে সিরিজ নিশ্চিত করে কলম্বো যেতে চান তারা। বাংলাদেশ কোচ ফিল সিমন্সের আশা লড়াই জমাতে পারলে সিরিজ বাঁচানো সম্ভব হবে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে পরিবর্তন আনা হতে পারে। মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায়। কোচ জানান, ওয়ানডে সিরিজে চোট পাওয়া জাকের আলী ফিট হলে ব্যাটিং অর্ডারে অন্তত একটি পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন নাঈম শেখ। মেহেদী হাসান মিরাজের জায়গায় অফ স্পিনার শেখ মেহেদীকে দেখা যেতে পারে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au