বিনোদন

প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন

  • 7:20 pm - July 13, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রেমের বন্ধনে বাঁধা পড়ার পর এবার স্বামী আদনান আল রাজীবের নামে ভালোবাসার তালা লাগালেন প্যারিসের এক ঐতিহাসিক সেতুতে। এরপর সেই তালার চাবি ছুঁড়ে ফেললেন নদীতে, যাতে কোনো দিন এই সম্পর্ক ভাঙনের দিকে না যায়।

সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে ভালোবাসার এই মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ছবিতে দেখা যায়, ফ্রান্সের ‘পঁ দে আর্টস’ সেতুর রেলিংয়ে নাম লেখা তালা লাগিয়ে দিয়েছেন তিনি, আর ক্যাপশনে লিখেছেন শুধু “লক”।

এই সেতুর নিচে বয়ে চলেছে সাইন নদী। যুগলরা ভালোবাসার প্রতীক হিসেবে এখানে তালা লাগিয়ে তার চাবি ফেলে দেন নদীতে। সেই ঐতিহ্য মেনেই মেহজাবীন-আদনান দম্পতিও তাদের ভালোবাসাকে তালাবন্দি করলেন চিরতরে।

তবে ঠিক কখন তালা লাগিয়েছেন, তা স্পষ্টভাবে জানা যায়নি। কারণ সম্প্রতি মেহজাবীন ইউরোপ সফরের ছবি পোস্ট করছেন নিয়মিত। কোনোদিন ইতালির মিলান, তো আরেকদিন সুইজারল্যান্ডে ঘোরার ছবি প্রকাশ করছেন। এর কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন তিনি। ফলে প্রেম তালার ঘটনাটি ঠিক সেই সময়ের কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে নিজেদের সম্পর্ক নিয়ে মেহজাবীন লিখেছিলেন— “৯ এপ্রিল ২০১২-এ মিষ্টি হাসির এক ছেলের সঙ্গে আমার প্রথম দেখা। সেদিনের ১৫ মিনিটের কথা, হাত মেলানো, আর চোখের চাহনি থেকেই একটা সম্পর্কের শুরু। ১৩ বছরের এই পথচলায় একে অন্যের সাফল্য, ব্যর্থতা, আনন্দ ও কষ্ট সবকিছুরই সাক্ষী হয়েছি আমরা।”

তিনি আরও লেখেন, “শোনা যায়, সাত বছরের বন্ধুত্ব সারাজীবনের হয়। আমরা তো তার দ্বিগুণ সময় একসঙ্গে কাটিয়েছি।”

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au