খেলা

শেষ মুর্হূতের গোলে সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারালো বাংলাদেশ

  • 5:09 am - July 14, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

বাংলার জয়ীতারা এবার হারালো নেপালকে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ জুলাই

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অলিখিত ফেভারিট মানা হচ্ছে বাংলাদেশকে। এবারের আসরে ভারত অংশ না নেওয়ায় পিটার বাটলারের দলের মূল প্রতিপক্ষ মানা হচ্ছে নেপালকে।

সেই নেপালকেই নাটকীয় ম্যাচে হারিয়েছে বাংলাদেশ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে আফঈদা খন্দকারের দল। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল তারা।

দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে বসে স্বাগতিকরা। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে, শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহুর্তে তৃষ্ণা রানীর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটে কর্নার থেকে আসা বল কেড়ে নিতে বক্সের ভেতর সৃষ্টি হয় জটলা।

সেখানে নেপাল গোলরক্ষক সুজাতা তামাংকে একা পেয়ে গোল করতে পারেননি আগের ম্যাচে হ্যাটট্রিক করা মোসাম্মৎ সাগরিকা। অষ্টম মিনিটে জয়নব বিবি রিতার দারুণ এক পাসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সিনহা জাহান শিখা। একের পর এক আক্রমণে নেপালকে চাপে রাখার সুফল বাংলাদেশ পায় ১৪ মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে সাগরিকার পাস ধরে বক্সে ঢুকে পড়েন মুনকি। দুই ফুটবলারকে কাটিয়ে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। তার সেই শট গোললাইন থেকে ফিরিয়ে দেন নেপালের গঙ্গা রোকিয়া। কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। উল্টো বল ঠেলে দেন শিখার কাছে। দারুণ এক শটে বাংলাদেশকে এগিয়ে দেন শিখা।

৩৬ মিনিটে শান্তি মার্দির ক্রসে বল পেয়ে দুবারের চেষ্টায় সুজাতাকে টপকাতে ব্যর্থ হন শিখা। তবে সুযোগসন্ধানী সাগরিকা কোনো ভুল করেননি। সুজাতার হাত ফসকে বেরিয়ে যাওয়া বল দ্রুত জালে পাঠান তিনি।

বিরতির পর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। ৫০ মিনিটে মুনকির পাসে সুযোগ পেয়েছিলেন সাগরিকা। কিন্তু গতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ৫২ মিনিটে স্বপ্না রানির থ্রু বলে গোলরক্ষককে একা পান শিখা। কিন্তু তার শট পোস্টের অনেকটা বাইরে দিয়ে চলে যায়।

৫৫ মিনিটে লাল কার্ড দেখেন বাংলাদেশ এবং নেপালের দুই ফুটবলার। বাংলাদেশের সাগরিকার সঙ্গে হাতাহাতিতে জড়ান নেপালের সিমরান রায়। সাগরিকা বল নিয়ে ছুটছিলেন। তাকে ঠেকাতে গিয়ে মেজাজ হারিয়ে ঘুষি মেরে বসেন সিমরান। সেটার জবাব দেন সাগরিকাও। রেফারি দুজনকে লাল কার্ড দেখান। ফলে বাকিটা সময় দুই দলকেই ১০ জন নিয়ে খেলতে হয়েছে।

৭৬ মিনিটে নেপালের ফুটবলার মিনাকে বক্সের ভেতর ফেলে দেন জয়নব। পেনাল্টি পায় সফরকারীরা। স্পট কিক থেকে কোনাকুনি শটে ব্যবধান কমান আনিশা রায়। এরপর সমতা ফেরাতে আরও মরিয়া হয়ে ওঠে নেপাল। শান্তি ও শিখাকে তুলে উমহেলা মার্মা ও অয়ন্ত বালাকে নামান বাটলার।

৮৬ মিনিটে সমতায় ফেরে নেপাল। পুর্ণিমার আড়াআড়ি ক্রস বুটের তলার টোকায় স্বর্ণাকে পরাস্ত করেন মিনা।

যোগ করা সময়ের শেষ মূহুর্তে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তৃষ্ণা রানী। দারুণ এক গোলে দলের তিন পয়েন্ট নিশ্চিত করে নেপালকে স্তব্ধ করে সমর্থকদের মুখে হাসি ফোটান তিনি।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au