খেলা

বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের টিকিট অনলাইনে

  • 6:21 am - July 14, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার

টিকিট সব অনলাইনে

 

মেলবোর্ন ১৪ জুলাই

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বোচ্চ ৩৫০০ টাকা ও সর্বনিম্ন ৩০০ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। ২০, ২২ ও ২৪ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং মধুমতি ব্যাংকের সহযোগিতায় এই সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রতিটি ম্যাচের জন্য একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অনলাইনে বিক্রি না হওয়া টিকিট বিক্রি করা হবে স্টেডিয়ামের বাইরের বুথে।

আগামী মঙ্গলবার থেকে বিসিবির টিকেট বিক্রির ওয়েবসাইটে (http://www.gobcbticket.com.bd/) পাওয়া যাবে সিরিজের টিকেট। এছাড়া গ্র‍্যান্ড স্ট্যান্ডের এক পাশে করা ‘ব্লক ৩৬’-এর ১০০টি টিকেট বিনামূল্যে দেওয়া হবে গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের।

টিকিটের মূল্য তালিকা:
ক্লাব হাউস (সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার টিয়ার): ৮০০ টাকা

ক্লাব হাউস (নর্থ – শহীদ জুয়েল স্ট্যান্ড): ৮০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ – মিডিয়া ব্লক): ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ – কর্পোরেট ব্লক): ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ – কর্পোরেট ব্লক): ৩৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার): ২৫০০ টাকা

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকা

নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা

ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au