খেলা

উইম্বলডনের পুরুষ এককের শিরোপা ঘরে তুলেছে ইয়ানিক সিনার

  • 7:33 am - July 14, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার

শিরোপা জয়ী ইতালিয়ান তারকা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ জুলাই

সবশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ের প্রতিটিতেই পরাজয়। এখানেও শুরুটা ভালো হলো না ইয়ানিক সিনারের। প্রথম সেট জিতে দুর্দান্ত সূচনা করলেন কার্লোস আলকারাস। এরপর, প্রত্যাবর্তনের অসাধারণ এক গল্প লিখে পরের তিন সেট জিতে উইম্বলডনে প্রথম শিরোপার স্বাদ পেলেন ইতালিয়ান তারকা সিনার।

এটিপি র‍্যাঙ্কিংয়ের সেরা দুই খেলোয়াড়ের লড়াই শুরুর আগে যতটা রোমাঞ্চের সম্ভাবনা ছিল, বাস্তবে ততটা হলো না। এখানে হ্যাটট্রিক শিরোপার হাতছানিতে দারুণ শুরুর পরও, প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে পারেননি আলকারাস।

সেন্টার কোর্টে পুরুষ এককের ফাইনালে তিন ঘণ্টার একটু বেশি সময়ের লড়াইয়ে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতে ট্রফি উঁচিয়ে ধরলেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা সিনার।

ম্যাচের দশম গেমে প্রতিপক্ষের সার্ভিসে পয়েন্ট নিয়ে প্রথম সেট নিজের করে নেন ২০২৩ ও ২০২৪ আসরের চ্যাম্পিয়ন আলকালাস। দ্বিতীয় সেটের প্রথম গেমেই তার সার্ভিসে পয়েন্ট নিয়ে পাল্টা জবাব দেন সিনার।

ওখান থেকেই লাগাম মুঠোয় নেন সিনার, যা আর হাতছাড়া করেননি ২৩ বছর বয়সী তারকা।

আগের ১২ বারের মুখোমুখি লড়াইয়ে সবশেষ পাঁচটিসহ মোট আটবার জিতেছিলেন আলকারাস, কিন্তু এখানে তিনি তেমন লড়াই জমাতেই পারলেন না।

এই নিয়ে টানা চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে তিনটিতেই চ্যাম্পিয়ন হলেন সিনার। এর মধ্যে তার একমাত্র পরাজয়টি আলকারাসের বিপক্ষেই; ফরাসি ওপেনে গত আসরের ফাইনালে পাঁচ ঘণ্টার বেশি সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতেছিলেন পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা।

২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেয়েছিলেন সিনার। পরের বছর মাঝামাঝি সময়ের মধ্যে সংখ্যাটা হয়ে গেল চার, এর তিনটিই আবার সবশেষ চার গ্র্যান্ড স্ল্যামে।

তাইতো ট্রফি হাতে উচ্ছ্বসিত সিনার বললেন, যেমন চেয়েছেন সবকিছু যেন তেমনই হচ্ছে। প্রতিপক্ষেরও ভূয়সী প্রশংসা করলেন তিনি।

চমৎকার একটি টুর্নামেন্ট, তুমি যে মানের খেলোয়াড়…তোমার বিপক্ষে খেলা খুব কঠিন।

এগিয়ে যাও, লড়াই জারি রাখো, এই ট্রফি তুমি অনেকবার জিততে পারবে, ইতোমধ্যে তুমি দুটি জিতেছো।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au