খেলা

মাত্রাতিরিক্ত উদযাপনের শাস্তি পেলেন ভারতীয় পেসার

  • 8:39 pm - July 14, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার

 শাস্তি পেলেন ভারতীয় পেসার সিরাজ।ছবি: সংগৃহীত 

মেলবোর্ন ১৪ জুলাই

লর্ডস টেস্টের উত্তেজনা এবার ছড়াল মাঠের বাইরেও। মাত্রাতিরিক্ত উদযাপন এবং শারীরিক সংঘর্ষে জড়িয়ে শাস্তির মুখে পড়লেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের বেন ডাকেটকে আউট করার পর আগ্রাসী উদযাপন করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সিরাজের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, ব্যাটারকে আউট করার পর এমন কোনো ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ করা যাবে না, যা তাকে অপমানিত করে বা আগ্রাসী প্রতিক্রিয়া উসকে দেয়।

ঘটনার শুরু লর্ডস টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে। তখন ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি সময় নষ্ট করছিলেন বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভারতের কয়েকজন খেলোয়াড়। চতুর্থ দিন সকালে সিরাজের বলেই মিড-অনে তুলে মারতে গিয়ে আউট হন বেন ডাকেট। উইকেট পেয়ে গর্জে ওঠেন সিরাজ, অতিরিক্ত উদযাপনের সময় ব্যাটার ডাকেটের সঙ্গে শরীর ঘেঁষে চলে যান তিনি।

আইসিসি জানায়, ‘উইকেট পাওয়ার পর সিরাজ ব্যাটারের খুব কাছে গিয়ে উদযাপন করেন এবং তার শরীরের সঙ্গে সংঘর্ষ হয়, যা ম্যাচ কর্মকর্তারা লক্ষ্য করেন।

গত ২৪ মাসে এটি সিরাজের দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। নিয়ম অনুযায়ী, এই সময়ের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপ নেয় এবং খেলোয়াড়কে নিষিদ্ধ হতে হয় এক বা একাধিক ম্যাচে। অর্থাৎ, আরও সতর্ক থাকতে হবে ভারতীয় পেসারকে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au