খেলা

ওয়াশিংটন ফ্রিডমকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতেছে এমআই নিউইয়ার্ক

  • 8:56 pm - July 14, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার

এমএলসির শিরোপা ঘরে তুলেছে নিউইয়র্ক। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ জুলাই

মাত্র ৬ বলে দরকার ১২ রান, ক্রিজে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও গ্লেন ফিলিপস। দেখে মনে হচ্ছিল ওয়াশিংটন ফ্রিডমই হয়তো ধরে রাখবে শিরোপা।

কিন্তু চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে অসাধারণ এক শেষ ওভারে ম্যাচ ঘুরিয়ে দেন মাত্র ২২ বছর বয়সী রুশিল উগারকার। শিরোপা ওঠে এমআই নিউইয়র্কের ঘরে।
মেলবোর্ন সময় সোমবার দুপুরে ডালাসে অনুষ্ঠিত মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফাইনালে ওয়াশিংটনকে ৫ রানে হারায় নিকোলাস পুরানের দল এমআই নিউইয়র্ক। ১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৭৫ রানেই থেমে যায় গত আসরের চ্যাম্পিয়ন ওয়াশিংটন।

শেষ ওভারে প্রথম তিন বলে মাত্র ২ রান দেন উগারকার। চতুর্থ বলে ছক্কার চেষ্টায় ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন ম্যাক্সওয়েল।

নতুন ব্যাটার ওবাস পিয়েনার পঞ্চম বলে রান না পেলে এক দফা উদযাপন শুরু করে নিউইয়র্ক শিবির। শেষ বলে বাউন্ডারি হজম করলেও ম্যাচটা হাতছাড়া হতে দেননি তরুণ এই পেসার। শেষ পর্যন্ত তাকে ঘিরেই শিরোপা উৎসবে মাতে দলটি।
চলতি বছরে এটি এমআই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় টি-টোয়েন্টি শিরোপা। এর আগে দক্ষিণ আফ্রিকার এসএ টুয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয় এমআই কেপটাউন এবং মেয়েদের উইমেন’স প্রিমিয়ার লিগ জেতে মুম্বাই ইন্ডিয়ান্স।

ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে এমআই নিউইয়র্কের হয়ে ওপেনিং জুটিতে ৭২ রান যোগ করেন কুইন্টন ডি কক ও মোনাঙ্ক প্যাটেল। ২২ বলে ২৮ রান করে ফেরেন মোনাঙ্ক। ডি কক ৬ চার ও ৪ ছক্কায় খেলেন ৪৬ বলে ৭৭ রানের ঝকঝকে ইনিংস।

মাঝের সময়টায় রান তোলার গতি কমে যায় পুরান, পোলার্ড ও ব্রেসওয়েলের ব্যর্থতায়। তবে শেষ দিকে কুনওয়ারজিত সিংয়ের ১৩ বলে ২২ রানের ক্যামিওতে দল পৌঁছায় ১৮০ রানে। ওয়াশিংটনের হয়ে ফার্গুসন নেন ৩টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে দুই ওপেনার মিচেল ওয়েন ও আন্দ্রেস গাউসকে হারিয়ে চাপে পড়ে ওয়াশিংটন। এরপর রাচিন রবীন্দ্র ও জেইক এডওয়ার্ডসের ৮৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। ২২ বলে ৩৩ রান করে ফেরেন এডওয়ার্ডস। মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি করেন রাভিন্দ্রা। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ৪১ বলে ৭০ রান।

শেষ দিকে ম্যাক্সওয়েল ও ফিলিপসের ব্যাটে জমে ওঠে লড়াই। শেষ তিন ওভারে দরকার ছিল ৪১ রান। যার মধ্যে ১৮ ও ১৯তম ওভারে ওঠে ২৯ রান। তবে শেষ ওভারে উগারকারের দৃঢ়তায় শিরোপা হাতছাড়া হয় ওয়াশিংটনের।

ফিলিপস ৫ ছক্কায় ৩৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকলেও, ম্যাক্সওয়েলের ইনিংস ছিল হতাশাজনক। ১৬ বলে মাত্র ১৫ রানের ইনিংস খেলেন তিনি।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au