খেলা

ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ উদ্ধোধন করেছে বিসিবি সভাপতি

  • 4:38 am - July 15, 2025
  • পঠিত হয়েছে:১৮১ বার

ব্যাডমিন্টনে বিসিবি বস। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ জুলাই

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু, উদ্বোধনে বিসিবি সভাপতি
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘ছোটবেলায় আমি স্কুলে ব্যাডমিন্টন খেলতাম। এটি আমাদের শীতকালীন একটি জনপ্রিয় খেলা ছিল।

অনেক দিন পর আবার র‌্যাকেট হাতে নিয়েছিলাম, ভালোই লাগল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলট, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ইমরুল হাসান, ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি তারিকুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন।

এবারের প্রতিযোগিতায় দেশের আটটি বিভাগ, ৬৩টি জেলা, ১০টি বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষাবোর্ড থেকে মোট ৪৫৭ জন শাটলার অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩৭৭ জন পুরুষ এবং ৮০ জন নারী খেলোয়াড়।

মূলত সিনিয়রদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতায় ১৬ বছরের নিচে কোনো খেলোয়াড় অংশ নিতে পারছেন না।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইমরুল হাসান বলেন, ‘ছোটবেলায় আমি অনেক ব্যাডমিন্টন খেলেছি। আজও খেললাম। এত শাটলার দেখে ভালো লাগছে। মনে হচ্ছে, দেশের ব্যাডমিন্টন প্রাণ ফিরে পেয়েছে।

ছয় দিনব্যাপী এই আসরে দেশের ব্যাডমিন্টনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা করছেন আয়োজকরা।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au