খেলা

অলিম্পিক শুরুর দুদিন আগে মাঠে গড়াবে ক্রিকেট ইভেন্টের খেলা

  • 6:46 am - July 15, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ জুলাই

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস ২০২৮ সালের ১৪ জুলাই শুরু হয়ে চলবে ৩০ জুলাই পর্যন্ত। বৈশ্বিক ক্রীড়ার মহাযজ্ঞের নির্ধারিত এই সময়সূচির দুদিন আগেই মাঠে গড়াবে ক্রিকেট। দুটি ধাপে অনুষ্ঠিত হবে ছেলেদের ও মেয়েদের বিভাগে পদক জয়ের লড়াই।

গেমস শুরুর ঠিক তিন বছর আগে সোমবার সূচি প্রকাশ করেছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আয়োজক কর্তৃপক্ষ। ক্রিকেট চলবে ১২ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত।

ক্রিকেটের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ১২ থেকে ১৮ জুলাই পর্যন্ত। এরপর ১৯ জুলাই হবে পদক নির্ধারণী ম্যাচগুলো। দ্বিতীয় ধাপ ২২ জুলাই শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে। তারপর ২৯ জুলাই অনুষ্ঠিত হবে পদক জয়ের খেলাগুলো। তবে কোনো বিভাগের প্রতিযোগিতা আগে হবে তা এখনও জানায়নি আয়োজকরা। ধারণা করা হচ্ছে, ছেলেদের ক্রিকেট শেষ হওয়ার পর মেয়েদের ক্রিকেট অনুষ্ঠিত হবে।

উভয় বিভাগে ছয়টি করে দল অংশগ্রহণ করবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে পোনোমার ফেয়ারগ্রাউন্ডস ক্রিকেট স্টেডিয়ামে। এটি লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্র থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত।

এক শতাব্দীর বেশি সময় পর অলিম্পিকে ফিরেছে ক্রিকেট। ২০২৩ সালের অক্টোবরে মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভায় নতুন পাঁচটি খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়। ক্রিকেট ছাড়া বাকিগুলো হলো বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ ও ল্যাক্রোস।

সবশেষ ১৯০০ সালের প্যারিস অলিম্পিক গেমসে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত আয়োজনে স্রেফ ওই একবারই ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। সেবার অংশ নিয়েছিল কেবল দুটি দল— স্বাগতিক ফ্রান্স ও গ্রেট ব্রিটেন।

আর্থিক দিক বিবেচনায় অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি লাভজনক হওয়ার সম্ভাবনা জোরাল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খেলাটির জনপ্রিয়তা বিপুল। এই অঞ্চলে ক্রিকেটের যে বিশাল বাজার রয়েছে, সেটার সুবিধা তুলতে পারবেন আয়োজকরা।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au