বিনোদন

কেন পিছিয়ে গেলো সৌরভের বায়োপিক

  • 11:14 pm - July 15, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার

সৌরভ গাঙ্গুলিকে নিয়ে জীবনীভিত্তিক ছবির আলোচনা বেশ আগের। গেল মাসে সৌরভ নিজেই জানিয়েছেন তার চরিত্রে কে অভিনয় করবেন। সেসময় জানানো হয়, এবছর পূজার পরেই নাকি ছবির শুটিং শুরু হবে, যার অনেকটা জুড়ে থাকবে কলকাতা। তবে আজ জানা গেল নতুন খবর। এ বছর নয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর শুটিং শুরু হবে।

সিনেমার মুখ্য অভিনেতা রাজকুমার রাও ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, পর্দায় সৌরভ গাঙ্গুলি হয়ে ওঠার জন্য এখনও প্রস্তুতি সম্পূর্ণ হয়নি তার। তাকে আরও অনেক কিছু শিখতে হবে, অভ্যাস করতে হবে। তবেই তিনি পর্দায় নিখুঁতভাবে সৌরভ গাঙ্গুলি হয়ে উঠতে পারবেন। সেজন্য পরিচালক বিক্রম মোতওয়ানে এবং প্রযোজক লাভ রঞ্জনের কাছে শুটিং পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

এ দিকে এ-ও শোনা যাচ্ছে, একা রাজকুমার নন, ছবির পরিচালক-প্রযোজকেরও নাকি একই ইচ্ছা। তারা এখনও চিত্রনাট্য নিয়ে ঘষামাজা করছেন। সাম্প্রতি কিছু ঘটনাও নাকি যুক্ত হচ্ছে চিত্রনাট্যে, যার জন্য নতুন করে চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে।

পাশাপাশি রাজকুমার নিজেই বলেছেন, ‘আমি ক্রিকেট খেলতে জানি। কিন্তু দাদার (সৌরভ) মতো বাঁ-হাতি খেলোয়াড় নই। সবার আগে সেটা রপ্ত করতে হবে।’

আপাতত মন দিয়ে বাংলা শিখছেন রাজকুমার। বাঙালি স্ত্রী পত্রলেখা ইতিমধ্যেই তাঁকে অনেকটা শিখিয়ে ফেলেছেন।

সদ্য মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি ‘মালিক’। তারই সংবাদ সম্মেলনে তিনি কিছু কথোপকথন বাংলা থেকে হিন্দিতে রূপান্তর করে শোনান। এ ছাড়া, নিয়মিত শরীরচর্চাও করছেন। যাতে যে কোনও দৃশ্য সাবলীলভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au